রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ককরোচদের আন্দোলনকে সমর্থন করায় ভারতে গ্রেপ্তার ৩ মুসলিম তরুণ

ককরোচদের আন্দোলনকে সমর্থন করায় ভারতে গ্রেপ্তার ৩ মুসলিম তরুণ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ভারতে চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে ছাত্র-যুব আন্দোলনের সমর্থনে কেবল একটি প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করার অপরাধে আসামের লখিমপুর জেলা থেকে তিন মুসলিম তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এখনও পর্যন্ত কোনো বিক্ষোভ মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত না হওয়া সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করার মতো গুরুতর ধারায় মামলা দেওয়া হয়েছে। 

গ্রেপ্তার হওয়া তরুণরা হলেন—মনজুর রহমান (২৩), আশরাফুল ইসলাম (২১) এবং আবদুল কাশেম (২৩)। তাঁরা তিনজনই লখিমপুর জেলার লালুক থানার অন্তর্গত ইসলামপুর গ্রামের বাসিন্দা। 

সম্প্রতি শিক্ষা খাতে অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনকে সমর্থন জানাতে তাঁরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন। পরবর্তীতে একটি শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি চেয়ে তাঁরা স্থানীয় লালুক থানায় আবেদনও করেন, কিন্তু পুলিশ তাঁদের সেই অনুমতি মেলেনি।গ্রেপ্তারকৃতদের মধ্যে মনজুর ও আশরাফুল এম.কম-এর ছাত্র এবং আবদুল কাশেম ফার্মাসিউটিক্যাল সায়েন্সের স্নাতক হয়ে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করছিলেন।

গ্রেপ্তারের ধরণ ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তাদের স্বজনেরা। মনজুরের বাবা মজিবুর রহমান বলেন, ‘আমার ছেলে প্রতিবাদের আয়োজন করার চেষ্টা করে কোনো অসংবিধানিক কাজ করেনি। সারা দেশের যুবসমাজ আন্দোলন করছে, তাদের তো গ্রেপ্তার করা হচ্ছে না! আমার ছেলে তো এখনও কোনো সমাবেশও করেনি, কেবল আয়োজনের চেষ্টা করছিল।’

আশরাফুলের বাবা আইয়ুব আলী বলেন, ‘অন্য কোনো সম্প্রদায়ের তরুণদের গ্রেপ্তার করা হচ্ছে না। কিন্তু আমরা মুসলিম, আর সে কারণেই আমাদের টার্গেট করা হচ্ছে।’

কাশেমের বাবা নুরুল ইসলাম জানান, ২২ জুলাই পুলিশ সাধারণ জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ছেলেকে ডেকে পাঠায় এবং পরদিন সকালে ছেড়ে দেওয়ার কথা বলেও শেষ পর্যন্ত জেলে পাঠিয়ে দেয়।

পুলিশ ওই তিন তরুণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-র ৬১(২)(ব), ৩৫৩(১) এবং ১৫২ নম্বর ধারায় মামলা দায়ের করেছে। এর মধ্যে ১৫২ নম্বর ধারাটি অত্যন্ত কঠোর—যা মূলত রাষ্ট্রদ্রোহ বা দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করার মতো অপরাধে প্রয়োগ করা হয়।

লালুক থানার পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে (পুলিশ রিমান্ড) নেওয়ার আবেদন জানালেও আদালত তা খারিজ করে দেয় এবং তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। লালুক থানার ওসি সীমান্ত পাঠক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে তিনি এ বিষয়ে বিস্তারিত আপডেট পাবেন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।