বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবে বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবে বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪.
বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে থাকা এক বাংলাদেশিসহ ২৪ নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজটিতে চীনের ২০ জন, মিয়ানমারের ৩ জন এবং বাংলাদেশের ১ জন নাগরিক ছিলেন।এমভি ওশেন উইনার নামের জাহাজটি ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল।ভারতের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটিতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। ওড়িশা থেকে এসব পণ্য তোলা হয়েছিল।গত ২০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে পারাদ্বীপ বন্দর থেকে জাহাজটি ছেড়ে যায়।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২২ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার।জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার সহায়তার অনুরোধ করে। এরপর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।ভারতের এক ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তা পিটিআইকে বলেন, কতজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা অন্য জাহাজগুলোকে বিষয়টি জানানো হয়েছে। তাদের উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করা হয়েছে।ভারতীয় কোস্টগার্ডের বরদ ও আনমোল নামের দুটি জাহাজকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। বিজিত নামের আরেকটি জাহাজও অভিযানে যোগ দিতে শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি লাইফ র্যাফ্ট থেকে দুজনকে উদ্ধার করেছে। তবে জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে থাকা এক বাংলাদেশিসহ ২৪ নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজটিতে চীনের ২০ জন, মিয়ানমারের ৩ জন এবং বাংলাদেশের ১ জন নাগরিক ছিলেন।
এমভি ওশেন উইনার নামের জাহাজটি ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল।
ভারতের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটিতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। ওড়িশা থেকে এসব পণ্য তোলা হয়েছিল।
গত ২০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে পারাদ্বীপ বন্দর থেকে জাহাজটি ছেড়ে যায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২২ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার।
জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার সহায়তার অনুরোধ করে। এরপর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
ভারতের এক ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তা পিটিআইকে বলেন, কতজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা অন্য জাহাজগুলোকে বিষয়টি জানানো হয়েছে। তাদের উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করা হয়েছে।
ভারতীয় কোস্টগার্ডের বরদ ও আনমোল নামের দুটি জাহাজকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। বিজিত নামের আরেকটি জাহাজও অভিযানে যোগ দিতে শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি লাইফ র্যাফ্ট থেকে দুজনকে উদ্ধার করেছে। তবে জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।