রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি কাঠের নৌকা ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। ওই নৌকায় ৬০ অভিবাসী প্রত্যাশী ছিলেন। গত মঙ্গলবার পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুকের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

বুধবার (১৫ জুলাই) এএফপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব লিবিয়া কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তোব্রুক থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিল ইঞ্জিনচালিত ওই নৌকাটি। কিন্তু কিছুদূর যাওয়ার পরই নৌকাটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাগরের স্রোতে ভেসে যান। মাত্র ১০ জন সাঁতরে কাছের বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে কোস্ট গার্ড তাদের উদ্ধার করে।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল থেকে ইউরোপগামী নৌকাডুবির ঘটনা বেড়েই চলেছে। এটি তারই সর্বশেষ উদাহরণ। গত মাসেই একই এলাকায় আরেকটি নৌকা ডুবে ৫১ জন নিখোঁজ হয়েছিলেন।

প্রায় এক দশক ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। ফলে লিবিয়ার উপকূল হয়ে উঠেছে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারকারীদের অন্যতম প্রধান ঘাঁটি। 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে অন্তত ৮০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা মূলত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশগুলোর নাগরিক।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।