শুক্রবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় নীরব, ইউক্রেনের ঘটনায় সরব আইএইএ প্রধান: তেহরান

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় নীরব, ইউক্রেনের ঘটনায় সরব আইএইএ প্রধান: তেহরান
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা না জানালেও ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মী নিহত হওয়ার ঘটনায় সরব হয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তাঁর এমন অবস্থানকে দ্বিমুখী আখ্যা দিয়ে সমালোচনা করেছে ইরান।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের প্রতিনিধি দল গ্রোসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় তাঁর অবস্থানের মধ্যে স্পষ্ট বৈপরীত্য রয়েছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের প্রতিনিধি দলের এক বিবৃতিতে বলা হয়, দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে যখন বোমা হামলা চালানো হয়েছিল, তখন আইএইএর মহাপরিচালক জানিয়েছিলেন, এ ধরনের হামলার নিন্দা জানানো তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না।

বিবৃতিতে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক কর্মীর মৃত্যুর ঘটনায় গ্রোসির নিন্দা জানানোর বিষয়টিও তুলে ধরা হয়। ইরানের অভিযোগ, ইউক্রেনের ঘটনায় তিনি প্রতিক্রিয়া জানালেও ইরানের ক্ষেত্রে একই অবস্থান নেননি।

ইরানের প্রতিনিধি দল আরও বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পারমাণবিক বিজ্ঞানীরাও হত্যার শিকার হয়েছেন। আইএইএর ইতিহাসে এ ধরনের হামলা নজিরবিহীন হলেও এসব ঘটনায় গ্রোসি কোনো নিন্দা জানাননি।

বিবৃতিতে বলা হয়, সে সময় আইএইএর মহাপরিচালক মনে করেছিলেন, এ ধরনের ঘটনার নিন্দা জানানো তাঁর দায়িত্ব ও কাজের আওতাভুক্ত নয়। অথচ ইউক্রেনের ঘটনায় তাঁর প্রকাশ্য প্রতিক্রিয়া ভিন্ন অবস্থানের ইঙ্গিত দেয়।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ধর্মপাশার নাবিল

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ধর্মপাশার নাবিল

সুনামগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পলায়ন ও অসদাচরণের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পলায়ন ও অসদাচরণের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।