তিতাস নদীর তীরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগে অর্ধ লক্ষাধিক মানুষ
ভাদ্রের তপ্ত রোদ উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর দুই তীরে জড়ো হন অর্ধ লক্ষাধিক মানুষ। তাঁদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নদীর পাড়। দুই বছর বন্ধ থাকার পর শনিবার জেলা প্রশ...