বৃহস্পতিবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

চবির কেন্দ্রীয় মন্দিরে প্রদীপের আলোয় দীপাবলি উদযাপন

চবির কেন্দ্রীয় মন্দিরে প্রদীপের আলোয় দীপাবলি উদযাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে দীপাবলি উদ্‌যাপন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
প্রদীপের আলো, বর্ণিল সাজসজ্জা আর আতশবাজির ঝলকানিতে উৎসবমুখর হয়ে উঠেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে নানা আয়োজনে উদ্‌যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি।

গতকাল রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সাজানো হয় নানা রঙের আলোকসজ্জায়। সারি সারি প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা।

উৎসব ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে তৈরি হয় মিলনমেলা। প্রদীপের আলো ও আতশবাজির ঝলকানির পাশাপাশি ছিল পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও আনন্দ ভাগাভাগি। এতে উৎসবের আমেজের পাশাপাশি ফুটে ওঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের চিত্র।

অনুষ্ঠানে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী জয়িতা সাহা সিঁথি বলেন, ‘জীবনে প্রথমবার এখানে দীপাবলির অনুষ্ঠানে অংশ নিয়েছি। আমার বাড়ি ময়মনসিংহে। সেখানে বেশ বড় পরিসরে এ উৎসবের আয়োজন করা হয়। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে ভেবেছিলাম, আয়োজন হয়তো তেমন বড় হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বহুসাংস্কৃতিক পরিবেশে বন্ধুদের সঙ্গে উৎসবে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।’

সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রেষ্ঠা দাস বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের চার বছরে এবারই প্রথম এখানে দীপাবলি উদ্‌যাপন করছি। পুরাণ অনুসারে, পৃথিবীতে অসুরদের অত্যাচার বেড়ে গেলে মা দুর্গার শক্তিরূপ থেকে মা কালীর আবির্ভাব ঘটে।’

বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্ম পরিষদের সভাপতি অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী বলেন, ‘দীপাবলি আলোর উৎসব। এটি অজ্ঞানতা, অশিক্ষা ও মৃত্যুভয়ের বিরুদ্ধে একধরনের আরাধনা। মা কালী আদি শক্তি ও আত্মিক শক্তির প্রতীক। সেই শক্তির আরাধনার মাধ্যমে আমরা মোক্ষলাভের চেষ্টা করি।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে দীপাবলি উদ্‌যাপন করা হয়। এবারও যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছিল। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই উৎসবে অংশ নিয়েছেন।

অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার জায়গা। এখানে অজ্ঞানতার বিরুদ্ধে জ্ঞানের চর্চা হয়। সেই দিক থেকে জ্ঞানচর্চার সঙ্গে দেবীর আরাধনার একটি মিল রয়েছে। অশিক্ষা, কুশিক্ষা, অজ্ঞানতা, লোভ ও ভয় থেকে মুক্ত হয়ে একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ার বার্তা দেয় এ আয়োজন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দীপাবলি অন্ধকারের বিরুদ্ধে আলো, অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞান এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে জীবনে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।

ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার উপলক্ষ হয়ে ওঠে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
তেল চুরি ঠেকাতে পাইপলাইন, এখন সেই পাইপলাইনেই চুরি

তেল চুরি ঠেকাতে পাইপলাইন, এখন সেই পাইপলাইনেই চুরি

ঢাকা প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
১৫২ বছর পর মিসিসিপি থেকে নির্বাচিত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

১৫২ বছর পর মিসিসিপি থেকে নির্বাচিত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

ঢাকা প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল সীমান্তে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।