রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসে কলাপাড়ায় আলোচনা সভা

বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসে কলাপাড়ায় আলোচনা সভা
ছবি পটুয়াখালী প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর উদ্যোগে এবং সোনামনি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইপিআরবির গবেষণা ব্যবস্থাপক নোটন চন্দ্র দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার এবং কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি শিশুদের সাঁতার শেখাতে উদ্বুদ্ধ করতে হবে। তারা বলেন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি পেলে পানিতে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

বক্তারা আরও বলেন, দেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে উপকূলীয় গ্রামাঞ্চলে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটছে। এ মৃত্যুহার কমাতে কলাপাড়ায় সোনামনি প্রকল্প বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে অ্যামচ্যাম

পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে অ্যামচ্যাম

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।