রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা
ছবি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া। এ সময় উভয় পক্ষের মধ্যে সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা এবং জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজব্যবস্থার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের ইতিবাচক দিকের পাশাপাশি অনিয়ম ও সমস্যাগুলোও তথ্যভিত্তিকভাবে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক সোহেল আহাদ, নির্বাহী সদস্য আবু আবদুল্লাহ, সরাইল উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আর শাহীন, কসবা উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছির এবং বিজয়নগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি আবদুল্লাহ আল হৃদয় উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে অ্যামচ্যাম

পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে অ্যামচ্যাম

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।