শুক্রবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১০টি কলেজ থেকে অংশ নেওয়া ১ হাজার ৮৬১ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৯০ জন। উপজেলায় গড় পাসের হার ৪৭ দশমিক ৮২ শতাংশ।
 
অন্যদিকে, উপজেলার আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৫ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর সারা দেশে বোর্ডের গড় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। সে হিসাবে দিরাই উপজেলার পাসের হার বোর্ডের গড়ের চেয়ে ৩ দশমিক ০৮ শতাংশ কম। উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে জগদল কলেজ। আর সবচেয়ে হতাশাজনক ফলাফল করেছে আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় ও কলেজ।
 
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জগদল কলেজ থেকে ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪২ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৬৩ দশমিক ৬৪ শতাংশ। ডা. সৈয়দ মনোয়ার আলী আটগ্রাম কলেজ থেকে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ জন। পাসের হার ৪৭ দশমিক ৩৭ শতাংশ।

দিরাই সরকারি কলেজ থেকে ৯৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৬৪ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৪৭ দশমিক ৯৮ শতাংশ। বিবিয়ানা মডেল কলেজ থেকে ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮৬ জন। পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ।

সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ থেকে ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২৮ দশমিক ৪৭ শতাংশ। রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৬০ জনের মধ্যে পাস করেছে মাত্র ৫ জন। পাসের হার ৮ দশমিক ৩৩ শতাংশ।

এ ছাড়া বাংলাদেশ ফিমেইল একাডেমি থেকে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৫ জন। হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৫১ জনের মধ্যে পাস করেছে ৯ জন। চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ২ জন।
 
তবে সব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফলাফল করেছে আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও একজনও উত্তীর্ণ হতে পারেনি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক লুৎফুর রহমান বলেন, ১৫ জন শিক্ষার্থীর মধ্যে কেউ পাস করেনি। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘যারা ভর্তি হয়েছিল, তারা কখনো ক্লাসে আসেনি। এ বিষয়ে অভিভাবকদের জানাতে আমি বাড়ি বাড়ি গিয়েছি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পলায়ন ও অসদাচরণের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পলায়ন ও অসদাচরণের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
এক দশকের দাম্পত্য জীবনের অবসান, বাংলাদেশে ফিরেছেন শাকিলা জাফর

এক দশকের দাম্পত্য জীবনের অবসান, বাংলাদেশে ফিরেছেন শাকিলা জাফর

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।