বৃহস্পতিবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিজয়নগরে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
বিজয়নগরে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে খাদ্য ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় ও জেলা নিরাপদ খাদ্য অফিস।

অভিযানে চম্পকনগর বাজারের জয় লোকনাথ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এ সময় কারখানার মালিক অভিযোগের সত্যতা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দেন। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।

এ ছাড়া বাজারে নিত্যপণ্যের দোকানগুলোতে অভিযান চালানো হয়। মূল্যতালিকা না থাকায় দুটি মুদি দোকানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তাঁকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।

ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ভয়াল ১২ নভেম্বর: পটুয়াখালীতে প্রাণহানি ৪৭ হাজার, কলাপাড়ায় ৪ হাজার ৬০৯

ভয়াল ১২ নভেম্বর: পটুয়াখালীতে প্রাণহানি ৪৭ হাজার, কলাপাড়ায় ৪ হাজার ৬০৯

পটুয়াখালী প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
তেল চুরি ঠেকাতে পাইপলাইন, এখন সেই পাইপলাইনেই চুরি

তেল চুরি ঠেকাতে পাইপলাইন, এখন সেই পাইপলাইনেই চুরি

ঢাকা প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
১৫২ বছর পর মিসিসিপি থেকে নির্বাচিত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

১৫২ বছর পর মিসিসিপি থেকে নির্বাচিত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

ঢাকা প্রোব ডেস্ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।