শুক্রবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

১৫২ বছর পর মিসিসিপি থেকে নির্বাচিত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

রয়টার্স
১৫২ বছর পর মিসিসিপি থেকে নির্বাচিত হলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর
ফাইল ছবি : রয়টার্স
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির স্কট কোলম। তাঁর এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৫২ বছর পর অঙ্গরাজ্যটি আবারও একজন কৃষ্ণাঙ্গ সিনেটর পেল।

সর্বশেষ ১৮৭৪ সালে মিসিসিপি থেকে সিনেটর নির্বাচিত হয়েছিলেন একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি। তাঁর নাম ব্লাঞ্চ ব্রুস। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ-পরবর্তী পুনর্গঠন যুগে নির্বাচিত ব্রুস একসময় দাস ছিলেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অঙ্গরাজ্যটি থেকে আর কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি সিনেটর নির্বাচিত হননি।

রিপাবলিকানদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত মিসিসিপিতে কোলমের জয়কে বড় রাজনৈতিক চমক হিসেবে দেখা হচ্ছে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে বড় ব্যবধানে পরাজিত করেছে ডেমোক্র্যাটরা। মিসিসিপির ফলাফল সেই পরাজয়কে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

এই জয়ের ফলে যুক্তরাষ্ট্রের ১০০ সদস্যের সিনেটে ডেমোক্র্যাটদের আসন বেড়ে হয়েছে ৫৫টি। অন্যদিকে রিপাবলিকানদের আসন ৪৪টি। আলাস্কার একটি আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি।

প্রতিনিধি পরিষদেও এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত দলটির আসনসংখ্যা ২৫৪, আর রিপাবলিকানদের ১৬৮। সেখানে ১৩টি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প। ফলে তাঁর দুই মেয়াদের মধ্যে এবারই প্রথম ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে কাজ করতে হবে তাঁকে। এতে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উদ্যোগে বাধা দেওয়ার পাশাপাশি প্রশাসনের কর্মকাণ্ড তদন্তের সুযোগ পাবে বিরোধী দল।

মিসিসিপির সিনেট আসনটির ভোট গণনা এক সপ্তাহের বেশি সময় ধরে চলে। দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ কঠিন। গণনার একপর্যায়ে সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন কোলম। সর্বশেষ সংবাদমাধ্যমগুলোর হিসাব অনুযায়ী, ৪ হাজার ৫০০-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। দুই প্রার্থীর ভোটের ব্যবধান প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ পয়েন্ট।

৪৩ বছর বয়সী কোলম পেশায় একজন জেলা অ্যাটর্নি। ১৯৮২ সালে জন স্টেনিসের পর তিনিই মিসিসিপি থেকে সিনেটে নির্বাচিত প্রথম ডেমোক্র্যাট।

অন্যদিকে ৬৭ বছর বয়সী রিপাবলিকান সিনেটর সিন্ডি হাইড-স্মিথ ২০১৮ সালে প্রথমবারের মতো সিনেটর নির্বাচিত হন। এবারের নির্বাচনের আগে জনমত জরিপেও তিনি এগিয়ে ছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিসিসিপিতে প্রায় ২৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে হাইড-স্মিথের পক্ষে প্রচারেও অংশ নেন তিনি।

তবে স্থানীয় ভোটারদের মধ্যে ট্রাম্প প্রশাসনের নীতির প্রতি অসন্তোষকে নিজের প্রচারের অন্যতম বিষয় করে তোলেন কোলম। অক্টোবরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ট্রাম্পের নীতির কারণে মিসিসিপির মানুষ নিজেদের প্রতারিত মনে করছেন। ইরানের যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়াও ভোটারদের অসন্তোষের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে ভিন্নধর্মী উদ্যোগ নেন কোলম। জনসভা করার পাশাপাশি সরকারি আবাসন প্রকল্প, বিভিন্ন উৎসব ও খাবারের গাড়ির সামনে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। কোলমের ভাষায়, ‘আমরা কঠিন পথ বেছে নিয়েছি। তৃণমূল পর্যায় থেকে মানুষের কাছে পৌঁছেছি।’

এর আগে ২০২৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোলমকে ফেডারেল জেলা আদালতের বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিষয়ে কোলমের অবস্থানের কথা তুলে ধরে সেই মনোনয়ন আটকে দেন হাইড-স্মিথ। যদিও মিসিসিপির আরেক রিপাবলিকান সিনেটর রজার উইকার তাঁর মনোনয়নের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পলায়ন ও অসদাচরণের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পলায়ন ও অসদাচরণের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
এক দশকের দাম্পত্য জীবনের অবসান, বাংলাদেশে ফিরেছেন শাকিলা জাফর

এক দশকের দাম্পত্য জীবনের অবসান, বাংলাদেশে ফিরেছেন শাকিলা জাফর

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।