হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ডুবল আরও দুই বাণিজ্যিক জাহাজ
alamin dhakaprobe
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ডুবল আরও দুই বাণিজ্যিক জাহাজ.
ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। গত বুধবার ডুবে যাওয়া জাহাজ দুটি হলো কনটেইনারবাহী জাহাজ জিএফএস প্রাইড ও বাল্ক ক্যারিয়ার কেপ দাউ। সিঙ্গাপুরের কর্তৃপক্ষ ও জাতিসংঘের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।জিএফএস প্রাইড সিঙ্গাপুরের পতাকাবাহী একটি ছোট আকারের কনটেইনার জাহাজ। অন্যদিকে, কেপ দাউ ক্যারিবীয় অঞ্চলের দেশ অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার। বাল্ক ক্যারিয়ার হলো পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত বড় জাহাজ।সিঙ্গাপুরের সামুদ্রিক জাহাজ চলাচল ও বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) বুধবার এক বিবৃতিতে জানায়, হামলার সময় জিএফএস প্রাইডে ২১ জন নাবিক ছিলেন। তাঁদের কেউ আহত হননি। সবাইকে উদ্ধার করা হয়েছে।কেপ দাউ সম্পর্কে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়ে জাহাজটি অচল হয়ে পড়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে ওই সময় একজন নাবিক নিহত হন। অন্য নাবিকদের উদ্ধার করা হয়েছিল। সেই জাহাজটিই বুধবার ডুবে গেছে।আইএমওর তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে ইরানের হামলায় এ পর্যন্ত তিনটি বাণিজ্যিক জাহাজ ডুবেছে। এর মধ্যে জিএফএস প্রাইড দ্বিতীয় এবং কেপ দাউ তৃতীয় জাহাজ।সিঙ্গাপুরের এমপিএ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। সংস্থাটি বলেছে, এ ধরনের হামলা শুধু উসকানিমূলক নয়, অযৌক্তিকও। একই সঙ্গে এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ‘মারিস্কস’ বুধবার এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক ঘটনাগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য বিদ্যমান হুমকিকে আরও স্পষ্ট করেছে। এ হুমকি শুধু তেলবাহী ট্যাঙ্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। কনটেইনারবাহী জাহাজ ও বাল্ক ক্যারিয়ারও মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে।গত ১০ দিনে হরমুজ প্রণালি ও এর আশপাশে হামলার ঘটনা বেড়েছে। ইরান জানিয়েছে, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তারা হামলার মাত্রা বাড়িয়েছে।হরমুজ প্রণালি ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। সাম্প্রতিক সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা করছে তেহরান। ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেশটি জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করছে।ইরানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে ইরান ক্রমাগত নতুন কৌশল নিচ্ছে। তেলের দাম চড়া রাখা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তার করা এর উদ্দেশ্য।সংঘাতে ইরান ও যুক্তরাষ্ট্র মূলত ট্যাঙ্কারগুলোকে লক্ষ্য করে হামলা চালালেও পণ্যবাহী ও কনটেইনারবাহী জাহাজও আক্রান্ত হয়েছে। অনেক জাহাজ অকেজো হয়ে পড়েছে, কয়েকটি ডুবেও গেছে।গত মার্চে মাল্টার পতাকাবাহী কনটেইনার জাহাজ সাফিন প্রেস্টিজ একটি ক্ষেপণাস্ত্র বা অনুরূপ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে হরমুজ প্রণালির উত্তরে জাহাজটি ডুবে যায়। চলমান সংঘাতে ইরানের হামলায় হরমুজ প্রণালিতে ডুবে যাওয়া প্রথম বাণিজ্যিক জাহাজ ছিল এটি।এপ্রিলে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী এমএসসি ফ্রান্সেসকা নামের একটি কনটেইনারবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি জব্দ করে।সূত্র: রয়টার্স
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। গত বুধবার ডুবে যাওয়া জাহাজ দুটি হলো কনটেইনারবাহী জাহাজ জিএফএস প্রাইড ও বাল্ক ক্যারিয়ার কেপ দাউ। সিঙ্গাপুরের কর্তৃপক্ষ ও জাতিসংঘের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
জিএফএস প্রাইড সিঙ্গাপুরের পতাকাবাহী একটি ছোট আকারের কনটেইনার জাহাজ। অন্যদিকে, কেপ দাউ ক্যারিবীয় অঞ্চলের দেশ অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার। বাল্ক ক্যারিয়ার হলো পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত বড় জাহাজ।
সিঙ্গাপুরের সামুদ্রিক জাহাজ চলাচল ও বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) বুধবার এক বিবৃতিতে জানায়, হামলার সময় জিএফএস প্রাইডে ২১ জন নাবিক ছিলেন। তাঁদের কেউ আহত হননি। সবাইকে উদ্ধার করা হয়েছে।
কেপ দাউ সম্পর্কে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়ে জাহাজটি অচল হয়ে পড়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে ওই সময় একজন নাবিক নিহত হন। অন্য নাবিকদের উদ্ধার করা হয়েছিল। সেই জাহাজটিই বুধবার ডুবে গেছে।
আইএমওর তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে ইরানের হামলায় এ পর্যন্ত তিনটি বাণিজ্যিক জাহাজ ডুবেছে। এর মধ্যে জিএফএস প্রাইড দ্বিতীয় এবং কেপ দাউ তৃতীয় জাহাজ।
সিঙ্গাপুরের এমপিএ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। সংস্থাটি বলেছে, এ ধরনের হামলা শুধু উসকানিমূলক নয়, অযৌক্তিকও। একই সঙ্গে এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ‘মারিস্কস’ বুধবার এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক ঘটনাগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য বিদ্যমান হুমকিকে আরও স্পষ্ট করেছে। এ হুমকি শুধু তেলবাহী ট্যাঙ্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। কনটেইনারবাহী জাহাজ ও বাল্ক ক্যারিয়ারও মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে।
গত ১০ দিনে হরমুজ প্রণালি ও এর আশপাশে হামলার ঘটনা বেড়েছে। ইরান জানিয়েছে, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তারা হামলার মাত্রা বাড়িয়েছে।
হরমুজ প্রণালি ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। সাম্প্রতিক সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা করছে তেহরান। ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেশটি জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করছে।
ইরানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে ইরান ক্রমাগত নতুন কৌশল নিচ্ছে। তেলের দাম চড়া রাখা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তার করা এর উদ্দেশ্য।
সংঘাতে ইরান ও যুক্তরাষ্ট্র মূলত ট্যাঙ্কারগুলোকে লক্ষ্য করে হামলা চালালেও পণ্যবাহী ও কনটেইনারবাহী জাহাজও আক্রান্ত হয়েছে। অনেক জাহাজ অকেজো হয়ে পড়েছে, কয়েকটি ডুবেও গেছে।
গত মার্চে মাল্টার পতাকাবাহী কনটেইনার জাহাজ সাফিন প্রেস্টিজ একটি ক্ষেপণাস্ত্র বা অনুরূপ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে হরমুজ প্রণালির উত্তরে জাহাজটি ডুবে যায়। চলমান সংঘাতে ইরানের হামলায় হরমুজ প্রণালিতে ডুবে যাওয়া প্রথম বাণিজ্যিক জাহাজ ছিল এটি।
এপ্রিলে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী এমএসসি ফ্রান্সেসকা নামের একটি কনটেইনারবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি জব্দ করে।