৩৪ মাসে গাজায় বাবা-মা হারিয়েছে ৬০ হাজারের বেশি শিশু
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
৩৪ মাসে গাজায় বাবা-মা হারিয়েছে ৬০ হাজারের বেশি শিশু.
ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৬০ হাজারের বেশি শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছে। দুঃখজনক এ তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৬০ হাজার ৭৩৭ শিশু বাবা অথবা মাকে হারিয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু তাদের বাবাকে, ৫ হাজার ৯২৯ জন তাদের মাকে এবং ২ হাজার ৭১৩ জন শিশু উভয় অভিভাবককেই হারিয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ হাজার ২৭৬টি পরিবার, যাদের সদস্য সংখ্যা ৮ হাজার ৮৫৮ জনের মতো, তাদের নাম গাজার সরকারি নথি থেকে ‘সম্পূর্ণভাবে মুছে গেছে’।মন্ত্রণালয়ের দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজাজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এসব হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৬০ হাজারের বেশি শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছে। দুঃখজনক এ তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৬০ হাজার ৭৩৭ শিশু বাবা অথবা মাকে হারিয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু তাদের বাবাকে, ৫ হাজার ৯২৯ জন তাদের মাকে এবং ২ হাজার ৭১৩ জন শিশু উভয় অভিভাবককেই হারিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ হাজার ২৭৬টি পরিবার, যাদের সদস্য সংখ্যা ৮ হাজার ৮৫৮ জনের মতো, তাদের নাম গাজার সরকারি নথি থেকে ‘সম্পূর্ণভাবে মুছে গেছে’।
মন্ত্রণালয়ের দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজাজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এসব হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।