ফুটপাত দখল, মাদক ও যানজটে নাজেহাল ঢাকা-৬! বৈঠকে ইশরাকের ক্ষোভ
আবু মহিদ ঢাকা
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ফুটপাত দখল, মাদক ও যানজটে নাজেহাল ঢাকা-৬! বৈঠকে ইশরাকের ক্ষোভ.
মাদক, যানজট, ফুটপাত দখল, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটের নানা সমস্যা নিয়ে ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও এ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এসব সমস্যা তুলে ধরেন তিনি। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনা এবং পুলিশকে অবহিত করার পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগও করেন ইশরাক।জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা মহানগর পুলিশ, জেলা পুলিশ, ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশন ও ওয়াসার প্রতিনিধিরাও অংশ নেন।বৈঠকে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে মাদকের সমস্যা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটছে। এ সময় গেন্ডারিয়া, ঘুঁটিগড় ও মুনসিরটেকসহ বিভিন্ন এলাকার পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি।এ ছাড়া দখল হয়ে যাওয়া ফুটপাত এবং যত্রতত্র বাসসহ অন্যান্য যানবাহন থামানোর কারণে সৃষ্ট যানজট ও বিশৃঙ্খলার বিষয়েও কথা বলেন ইশরাক। ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটের সমস্যা ছাড়াও কাপ্তানবাজার ও মুরগিপট্টির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তিনি।সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে আনাগোনা দেখা যাচ্ছে বলেও বৈঠকে জানান ইশরাক। এসব বিষয়ে পুলিশকে অবহিত করার পরও সংশ্লিষ্ট থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।বৈঠকে ঢাকা-৬ আসনের এসব সমস্যা সংশ্লিষ্টদের অবহিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন ইশরাক হোসেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
মাদক, যানজট, ফুটপাত দখল, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটের নানা সমস্যা নিয়ে ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও এ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এসব সমস্যা তুলে ধরেন তিনি। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনা এবং পুলিশকে অবহিত করার পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগও করেন ইশরাক।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা মহানগর পুলিশ, জেলা পুলিশ, ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশন ও ওয়াসার প্রতিনিধিরাও অংশ নেন।
বৈঠকে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে মাদকের সমস্যা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটছে। এ সময় গেন্ডারিয়া, ঘুঁটিগড় ও মুনসিরটেকসহ বিভিন্ন এলাকার পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি।
এ ছাড়া দখল হয়ে যাওয়া ফুটপাত এবং যত্রতত্র বাসসহ অন্যান্য যানবাহন থামানোর কারণে সৃষ্ট যানজট ও বিশৃঙ্খলার বিষয়েও কথা বলেন ইশরাক। ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটের সমস্যা ছাড়াও কাপ্তানবাজার ও মুরগিপট্টির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তিনি।
সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে আনাগোনা দেখা যাচ্ছে বলেও বৈঠকে জানান ইশরাক। এসব বিষয়ে পুলিশকে অবহিত করার পরও সংশ্লিষ্ট থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বৈঠকে ঢাকা-৬ আসনের এসব সমস্যা সংশ্লিষ্টদের অবহিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন ইশরাক হোসেন।