রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব চেয়ারম্যানকে দিল বিএনপির স্থায়ী কমিটি
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব চেয়ারম্যানকে দিল বিএনপির স্থায়ী কমিটি.
রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা, নির্বাচন কবে হবে—এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত প্রার্থী চূড়ান্তকরণ এবং নির্বাচনের সময় নির্ধারণসহ সব দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।তারেক রহমানের সভাপতিত্বে দেড় ঘণ্টার বেশি সময় ধরে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা, নির্বাচন কবে হবে—এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত প্রার্থী চূড়ান্তকরণ এবং নির্বাচনের সময় নির্ধারণসহ সব দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।
তারেক রহমানের সভাপতিত্বে দেড় ঘণ্টার বেশি সময় ধরে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।