রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত বাণিজ্যিক এলাকা কোতারায়ায় যৌথ বাহিনীর অভিযানে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে এ অভিযান শুরু হয়।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশি নাগরিকের নথিপত্র পরীক্ষা করা হয়। বেআইনিভাবে ব্যবসা পরিচালনা, অনাকাঙ্ক্ষিত জনসমাগম এবং বৈধ নথিপত্র না থাকার মতো বিষয় খতিয়ে দেখতে এ অভিযান চালানো হয়।

অভিবাসন বিভাগ, কুয়ালালামপুর সিটি করপোরেশন (ডিবিকেএল), ফায়ার সার্ভিস, জাতীয় নিবন্ধন বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ৩৩৭ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানান, যাচাই-বাছাই শেষে ৪৭২ জনকে আটক করা হয়েছে। তাঁদের বয়স ১৮ থেকে ৬২ বছর। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী।

আটক ব্যক্তিদের মধ্যে ৩৬৪ জন বাংলাদেশি। এ ছাড়া মিয়ানমারের ৫৭ জন, ফিলিপাইনের ৯ জন, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের ৭ জন করে, ভারতের ৬ জন এবং চীনের ৩ জন নাগরিক রয়েছেন। জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিকও আটক হয়েছেন।

মাঠপর্যায়ের তদন্তে দেখা গেছে, পরীক্ষাকৃত অধিকাংশ বিদেশির বৈধ কাগজপত্র ছিল। তবে নির্দিষ্ট কিছু আইন ও শর্ত লঙ্ঘনের অভিযোগে তাঁদের সাময়িকভাবে আটক করা হয়েছে।

বিশেষ করে বৈধ অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ডিবিকেএল পৃথক আইনি ব্যবস্থা নেবে।

প্রাথমিক প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

এদিকে অনিয়মিতভাবে মালয়েশিয়ায় বসবাসকারী বিদেশিদের সতর্ক করেছেন হামশাহ ইনজাউ। তিনি বলেন, অবৈধভাবে বসবাসকারী বিদেশি এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ প্রবাসীদের দেশটির ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ (পিআরএম)–এর সুযোগ নিয়ে দ্রুত নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।