রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ইন্টারসেপ্টর মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র, ইরানে হামলা বন্ধ

ইন্টারসেপ্টর মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র, ইরানে হামলা বন্ধ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইরানের ওপর দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। টানা দুই সপ্তাহ পর এই হামলা বন্ধের কারণ হলো, যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর মিসাইল সংকট! ইরানের পাল্টা হামলা প্রতিহত করার জন্য যে পরিমাণ ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে সেটি ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় হামলা থেকে বিরত আছে মার্কিনিরা।

রবিবার (২৬ জুলাই) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ পরামর্শকদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়। এরপরই গত সপ্তাহের শেষ দিকে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। গত শুক্রবার ট্রাম্প জানান ইরানের বিরুদ্ধে তারা বিমান হামলা জোরদার করবেন। কিন্তু শীর্ষ পরামর্শকদের সঙ্গে বৈঠকের পর সে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।

সংশ্লিষ্ট দুটি সূত্র নিউইয়র্ক টাইমসকে বলেছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইন ব্যক্তিগতভাবে বলেন তারা চাইলে ইরানের বিরুদ্ধে বড় হামলা চালাতে পারেন। কিন্তু এর প্রভাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের কাছে যে ইন্টারসেপ্টর আছে সেগুলো শেষ হয়ে যেতে পারে।

ট্রাম্প সরকারের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, তীব্র হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে এ নিয়েও তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক যেসব হামলা তারা চালিয়েছেন সেটির কারণে ইরানিরা  উল্টো একত্রিত রয়েছে এবং তারা একটি বিদেশি হুমকির দিকে নজর রাখতে পেরেছে। গত শুক্রবার ও গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালায়নি।


তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।