ভয়াবহ তুষারধসে রাশিয়ায় নিহত ১১ পর্বতারোহী.
রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে ৩৩ পর্বতারোহীর একটি দলের ওপর ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মিঝিরগি পর্বত থেকে হঠাৎ তুষারধস নেমে আসে। এতে মুহূর্তের মধ্যে পর্বতারোহীদের দলটি তুষারের নিচে চাপা পড়ে।স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে আরও ছয়জনের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।নিখোঁজদের উদ্ধারে ৫০ জনের বেশি জরুরি কর্মী কাজ করছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং যেকোনো সময় নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।উদ্ধারকারীরা সতর্কতার সঙ্গে অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা।সূত্র: সিএনএন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে ৩৩ পর্বতারোহীর একটি দলের ওপর ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মিঝিরগি পর্বত থেকে হঠাৎ তুষারধস নেমে আসে। এতে মুহূর্তের মধ্যে পর্বতারোহীদের দলটি তুষারের নিচে চাপা পড়ে।
স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে আরও ছয়জনের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজদের উদ্ধারে ৫০ জনের বেশি জরুরি কর্মী কাজ করছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং যেকোনো সময় নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
উদ্ধারকারীরা সতর্কতার সঙ্গে অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা।