সমঝোতার’ পর বিকল্প ভেন্যুতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট আয়োজিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সমঝোতার’ পর বিকল্প ভেন্যুতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট আয়োজিত.
‘কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে ‘সমঝোতার’ পর বিকল্প ভেন্যুতে আয়োজিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে শ্রোতা মাতাতে উপস্থিত ছিলো ব্যান্ড ‘হাইওয়ে’।এর আগে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। এর পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুবের বাসভবনে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে ‘সমঝোতা বৈঠকে’ বসে কলেজ কর্তৃপক্ষ।বৈঠকে কলেজের প্রধান ক্যাম্পাসে নবীন বরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি এবং কোনো ‘অশ্লীলতা হবে না’ শর্তে বিকল্প ভেন্যু হিসেবে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।আজ দুপুরে কলেজের প্রধান ক্যাম্পাসে নবীনবরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ. কে. এম. ওবায়দুল হক।পরে নবীনবরণ ও আলোচনা সভা শেষে কলেজের দক্ষিণ ক্যাম্পাস প্রাঙ্গণে কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে ব্যান্ড ‘হাইওয়ে’-এর পরিবেশনার পাশাপাশি স্থানীয় শিল্পীরাও গান পরিবেশনা করেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
‘কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে ‘সমঝোতার’ পর বিকল্প ভেন্যুতে আয়োজিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে শ্রোতা মাতাতে উপস্থিত ছিলো ব্যান্ড ‘হাইওয়ে’।
এর আগে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। এর পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুবের বাসভবনে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে ‘সমঝোতা বৈঠকে’ বসে কলেজ কর্তৃপক্ষ।
বৈঠকে কলেজের প্রধান ক্যাম্পাসে নবীন বরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি এবং কোনো ‘অশ্লীলতা হবে না’ শর্তে বিকল্প ভেন্যু হিসেবে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
আজ দুপুরে কলেজের প্রধান ক্যাম্পাসে নবীনবরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ. কে. এম. ওবায়দুল হক।
পরে নবীনবরণ ও আলোচনা সভা শেষে কলেজের দক্ষিণ ক্যাম্পাস প্রাঙ্গণে কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে ব্যান্ড ‘হাইওয়ে’-এর পরিবেশনার পাশাপাশি স্থানীয় শিল্পীরাও গান পরিবেশনা করেন।