সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু.
সাতক্ষীরায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালি এলাকায় গফুর সরদারের পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।মৃত শিশুরা হলো, বাটকেখালি এলাকার সাদ্দাম হোসেনের ছেলে লাবিব হোসেন (১০) এবং একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে হাবিবা খাতুন (৯)। লাবিব বাটকেখালি মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এবং হাবিবা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।পরিবারের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুপুরে দুই শিশু গফুর সরদারের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তারা দুইজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে পুকুরপাড়ে শিশুদের জুতা দেখে স্বজনরা পানিতে নেমে সন্ধান চালান এবং তাদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা জানান, শিশু দুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই তারা মারা যায়।সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সাতক্ষীরায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালি এলাকায় গফুর সরদারের পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, বাটকেখালি এলাকার সাদ্দাম হোসেনের ছেলে লাবিব হোসেন (১০) এবং একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে হাবিবা খাতুন (৯)। লাবিব বাটকেখালি মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এবং হাবিবা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুপুরে দুই শিশু গফুর সরদারের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তারা দুইজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরপাড়ে শিশুদের জুতা দেখে স্বজনরা পানিতে নেমে সন্ধান চালান এবং তাদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা জানান, শিশু দুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই তারা মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।