নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ ১,৯২৪
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ ১,৯২৪.
নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। এখনো ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন। দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।শুক্রবার (২৮ আগস্ট) রাতে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) এ তথ্য জানিয়েছে।কর্মকর্তারা জানান, বন্যার পর এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি। এ ছাড়া জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীও নিখোঁজ রয়েছেন।আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন জানিয়েছে, প্রাথমিক হিসাবে এই দুর্যোগে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।এর আগে, গত বুধবার আকস্মিক বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার পানিতে অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং হাজারো মানুষ দুর্ভোগে রয়েছেন।কর্তৃপক্ষ হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে। বিচ্ছিন্ন শহর ও উপত্যকায় আটকে পড়া মানুষের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।এদিকে জরুরি সেবা সংস্থাগুলো বিভিন্ন এলাকা থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। এখনো ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন। দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানান, বন্যার পর এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি। এ ছাড়া জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীও নিখোঁজ রয়েছেন।
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন জানিয়েছে, প্রাথমিক হিসাবে এই দুর্যোগে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
এর আগে, গত বুধবার আকস্মিক বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার পানিতে অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং হাজারো মানুষ দুর্ভোগে রয়েছেন।
কর্তৃপক্ষ হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে। বিচ্ছিন্ন শহর ও উপত্যকায় আটকে পড়া মানুষের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
এদিকে জরুরি সেবা সংস্থাগুলো বিভিন্ন এলাকা থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।