রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রস্তাব পেলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

গতকাল সংসদে এক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে এই চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলে তা ইতিবাচক হিসেবে দেখা হবে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও একই ধরনের মনোভাবের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যের কোনো নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে সরকার তা ইতিবাচকভাবে নেবে।

বাংলাদেশের এমন অবস্থান নিয়ে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। এক সাংবাদিক পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংসদে দেওয়া বক্তব্যটি তার দৃষ্টিগোচর করেন।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখি।’

এদিকে রংপুরে এক শিক্ষক ও তার স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনা নিয়েও রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবিও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব দিলে বা আগ্রহ প্রকাশ করলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে পাকিস্তান।

বৃহস্পতিবার সাংবাদিকদের তাহির আন্দ্রাবি বলেন, এটি একটি প্রতিরক্ষামূলক কাঠামো। এর লক্ষ্য হলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।

তিনি আরও বলেন, একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে চুক্তিটিতে সেই দেশগুলো যোগ দিতে পারবে, যারা যৌথ দায়িত্ব ও নিরাপত্তার স্বার্থে একই অঙ্গীকার ব্যক্ত করে।

বাংলাদেশকে ইঙ্গিত করে তাহির আন্দ্রাবি বলেন, কোনো দেশ এতে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে তা বিবেচনা করা হবে।

তবে পাকিস্তানের এই মুখপাত্র জানান, চুক্তিটি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।