রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত অনেক

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত অনেক
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে একাধিক ব্যক্তি নিহত হয়েছে।  এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। খবর আল জাজিরার

শনিবার (১ আগস্ট) বিকেলের এ দুর্ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানিয়েছেন টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস।

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, এখন আর জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।’ তবে নিহত ও আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। 

হিকস আরও বলেন, ‘ঘটনাস্থলে অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।’

প্রত্যক্ষদর্শী লেন কোয়েন জানান, তিনি রেস্তোরাঁটির কাছে একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি দেখেন, ড্রাইভ-থ্রু এলাকা থেকে একটি এআর-ধরনের রাইফেল হাতে এক ব্যক্তি বেরিয়ে আসে। পরে পিস্তলধারী আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান।

তিনি আরও বলেন, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে সেখানে তারা চিকিৎসাকর্মীদের জন্য অপেক্ষা করেন।

কোয়েন বলেন, ‘ওই নারীর অবস্থা খুবই গুরুতর ছিল। তিনি বেঁচে আছেন কি না, জানি না। আশা করি তিনি বেঁচে গেছেন।’

শহরের মুখপাত্র জশ পামার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন। তবে তার পরিচয় নিশ্চিত করা এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি সেবাকর্মীদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আইডাহোর প্রথম সাড়াদানকারী সদস্যদের দ্রুত পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ।’
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।