রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

চীনে জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৫ জনের প্রাণহানি

চীনে জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৫ জনের প্রাণহানি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

পূর্ব চীনের কিংদাও শহরের একটি শিপইয়ার্ডে বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কিংদাও বেইহাই শিপইয়ার্ডে মেরামত ও পরিদর্শনের কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে মেরামতকালে ‘ওশান মেলোডি’ নামের ড্রাই বাল্ক ক্যারিয়ার জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় কাজের দায়িত্বে থাকা ৪২ জনের মধ্যে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর দুপুরের আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দ্রুত তদন্ত এবং দায় নির্ধারণেরও নির্দেশ দেন তিনি।

 এলএসইজির জাহাজ চলাচল পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য অনুযায়ী, এটি লাইবেরিয়ার পতাকাবাহী ড্রাই বাল্ক ক্যারিয়ার। জাহাজটি পরিচালনার দায়িত্বে রয়েছে ইউইয়াংকুনপেং সাংহাই শিপ ম্যানেজমেন্ট এবং নিবন্ধিত মালিক হিসেবে তালিকাভুক্ত রয়েছে হুইলি শিপিং কোম্পানি লিমিটেড।

এলএসইজির তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট কিংদাও শিপইয়ার্ডে পৌঁছায় জাহাজটি। এরপর থেকে এটি সেখানেই ছিল।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে অ্যামচ্যাম

পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে অ্যামচ্যাম

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।