রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেপালের মন্ত্রীদের

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেপালের মন্ত্রীদের
নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এক মাসের বেতন প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির মন্ত্রীরা।

শুক্রবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর দুর্গত মানুষের পাশে দাঁড়াতে মন্ত্রীরা তাদের এক মাসের বেতন ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও ব্যাবসাপ্রতিষ্ঠানের পুনর্বাসনে বিশেষ সহায়তা প্যাকেজ তৈরির নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, নেপাল-চীন সীমান্তের রাসুওয়াগাধি, ভোতেকোশি নদীর আশপাশের এলাকা এবং এর নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হবে।

বন্যায় এসব এলাকায় ঘরবাড়ি, ব্যাবসাপ্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি, ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এখন বিশেষ গুরুত্ব দিচ্ছে নেপাল সরকার।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।