কসবার সিএনজি চালক হত্যার ঘটনায় অভিযুক্ত ২ জন কুমিল্লা থেকে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
ছবি প্রতিনিধি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
কসবার সিএনজি চালক হত্যার ঘটনায় অভিযুক্ত ২ জন কুমিল্লা থেকে গ্রেফতার.
র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় অভিযুক্ত ২ জনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল রবিবার (২৩ আগষ্ট) আনুমানিক রাত ১.০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাগুরা এলাকায় এবং ১.৫০ ঘটিকার সময় কুমিল্লা জেলার কোতোয়ালী উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনাকরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মামলা নং- ০৩, পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় তদন্তে প্রাপ্ত ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন - মোঃ আবুল বাশার (৪৪), পিতা- মোঃ শহিদুল ইসলাম, দুয়ারিয়া, দেবিদ্বার এবং নাজমুন নাহার লাভলী (২৮), পিতা- মৃত রফিক মিয়া, সংরাইশ, কোতয়ালী, উভয় জেলা- কুমিল্লা। গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা এবং অন্যান্য বিবাদীগণ ‘শয়তানের নিঃশ্বাস’ নামক চেতনা নাশক ব্যবহার করে সিএনজি চালককে হত্যা করে সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নেয়। উল্লেখ্য যে, গত ৪ আগস্ট ২৬ ইং তারিখ এ মামলায় তদন্তে প্রাপ্ত ১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন - শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় অভিযুক্ত ২ জনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল রবিবার (২৩ আগষ্ট) আনুমানিক রাত ১.০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাগুরা এলাকায় এবং ১.৫০ ঘটিকার সময় কুমিল্লা জেলার কোতোয়ালী উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা
করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মামলা নং- ০৩, পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় তদন্তে প্রাপ্ত ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা এবং অন্যান্য বিবাদীগণ ‘শয়তানের নিঃশ্বাস’ নামক চেতনা
নাশক ব্যবহার করে সিএনজি চালককে হত্যা করে সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নেয়।
উল্লেখ্য যে, গত ৪ আগস্ট ২৬ ইং তারিখ এ মামলায় তদন্তে প্রাপ্ত ১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন - শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।