সোমবারবাংলা: ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

এক কাঁঠাল ১০ হাজার টাকায় বিক্রি

এক কাঁঠাল ১০ হাজার টাকায় বিক্রি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামে প্রায় দুই মণ ওজনের একটি বিশাল আকৃতির কাঁঠালকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরল আকৃতির কাঁঠালটি দেখতে কয়েক দিন ধরে ভিড় করে উৎসুক মানুষ। শেষ পর্যন্ত নানা দরদামের পর কাঁঠালটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার পশ্চিম সনমান্দি গ্রামের বাসিন্দা মোবারক মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির কাঁঠালটি একনজর দেখতে স্থানীয়দের ভিড় লেগেই আছে। কেউ ছবি তুলছেন, কেউ আবার কাঁঠালটির ওজন ও আকার নিয়ে আলোচনা করছেন। স্থানীয়দের দাবি- কাঁঠালটির ওজন প্রায় দুই মণ।

স্থানীয় সূত্র জানায়, এত বড় কাঁঠাল এ এলাকায় আগে খুব একটা দেখা যায়নি। খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ কাঁঠালটি দেখতে আসে। পরে স্থানীয় ব্যবসায়ী নজরুল ১০ হাজার টাকায় কাঁঠালটি কিনে নেন।

কাঁঠালের মালিক মোবারক মিয়া বলেন, আমার বাগানের গাছেই কাঁঠালটি ধরেছিল। শুরুতে এত বড় হবে তা ভাবিনি। পরে মানুষ দেখতে আসতে শুরু করলে বিষয়টি আলোচনায় আসে। অনেকেই কিনতে আগ্রহ দেখিয়েছেন। শেষ পর্যন্ত ১০ হাজার টাকায় বিক্রি করেছি।

ক্রেতা নজরুল বলেন, এত বড় কাঁঠাল জীবনে খুব কম দেখেছি। ব্যতিক্রমী হওয়ায় কাঁঠালটি কিনেছি। এটি শুধু ফল নয়, এলাকার মানুষের আগ্রহেরও একটি বিষয় হয়ে উঠেছে।

সনমান্দি গ্রামের বাসিন্দা আমিন মিয়া বলেন, এত বড় কাঁঠাল এই অঞ্চলে সচরাচর দেখা যায় না। বিশাল এই ফলের ওজন ও আকৃতি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। এমন একটি বিরল কাঁঠাল কাছ থেকে দেখতে পেরে সবাই আনন্দিত।

ছনকান্দা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর বলেন, খবর শুনে কাঁঠালটি দেখতে এসেছি। কাছ থেকে দেখে সত্যিই অবাক হয়েছি। ছবিতে যতটা বড় মনে হয়েছে, বাস্তবে তার চেয়েও অনেক বড়। এমন কাঁঠাল এই এলাকায় আগে দেখিনি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাত ধাপে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাত ধাপে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ঢাকা প্রোব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: রিজভী

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রোব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।