রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখেন রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখেন রাশেদ খান.
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া দেখা যায়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।রাশেদ খান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্টের সঙ্গে রুমিন ফারহানার পোস্টের কোনো পার্থক্য নেই। এ কারণে জাতীয় সংসদে আওয়ামী লীগের একমাত্র যোগ্য প্রতিনিধি হিসেবে রুমিন ফারহানাকে উল্লেখ করেন তিনি।রাশেদ খান আরও লেখেন, রুমিন ফারহানার এমন ‘পারফরম্যান্স’ দেখে শেখ হাসিনা তাঁকে আওয়ামী লীগের বাংলাদেশ শাখার সভানেত্রীর দায়িত্বও দিতে পারেন।রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, তাঁর গতকালের বক্তব্য অতীতের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হওয়ার পর জাতীয় সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ‘ফটোকপি’ তিনি এবার বিএনপির বিরুদ্ধে তুলে ধরেছেন বলে মন্তব্য করেন রাশেদ খান।রুমিন ফারহানার বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির উৎসাহ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। রাশেদ খান বলেন, কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যের সময় জামায়াতের ৯০ জন সংসদ সদস্য হট্টগোল করেছিলেন। নিজেদের শুরু করা রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা তাই বেমানান।জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে শফিকুল ইসলাম মাসুদ মূলত নিজের দিকেই অভিযোগ ফিরিয়ে এনেছেন। ওই সরকারের কৃষিমন্ত্রী ছিলেন জামায়াতের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী। সেটি ছিল বিএনপি-জামায়াতের জোট সরকার।রাশেদ খান আরও বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আব্দুল্লাহ ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ‘আওয়ামী বয়ানের পক্ষে জোট’ বেঁধেছেন।তবে রুমিন ফারহানা নির্বাচনের আগে হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন বলেও স্মরণ করিয়ে দেন রাশেদ খান।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া দেখা যায়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্টের সঙ্গে রুমিন ফারহানার পোস্টের কোনো পার্থক্য নেই। এ কারণে জাতীয় সংসদে আওয়ামী লীগের একমাত্র যোগ্য প্রতিনিধি হিসেবে রুমিন ফারহানাকে উল্লেখ করেন তিনি।
রাশেদ খান আরও লেখেন, রুমিন ফারহানার এমন ‘পারফরম্যান্স’ দেখে শেখ হাসিনা তাঁকে আওয়ামী লীগের বাংলাদেশ শাখার সভানেত্রীর দায়িত্বও দিতে পারেন।
রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, তাঁর গতকালের বক্তব্য অতীতের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হওয়ার পর জাতীয় সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ‘ফটোকপি’ তিনি এবার বিএনপির বিরুদ্ধে তুলে ধরেছেন বলে মন্তব্য করেন রাশেদ খান।
রুমিন ফারহানার বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির উৎসাহ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। রাশেদ খান বলেন, কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যের সময় জামায়াতের ৯০ জন সংসদ সদস্য হট্টগোল করেছিলেন। নিজেদের শুরু করা রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা তাই বেমানান।
জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে শফিকুল ইসলাম মাসুদ মূলত নিজের দিকেই অভিযোগ ফিরিয়ে এনেছেন। ওই সরকারের কৃষিমন্ত্রী ছিলেন জামায়াতের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী। সেটি ছিল বিএনপি-জামায়াতের জোট সরকার।
রাশেদ খান আরও বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আব্দুল্লাহ ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ‘আওয়ামী বয়ানের পক্ষে জোট’ বেঁধেছেন।
তবে রুমিন ফারহানা নির্বাচনের আগে হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন বলেও স্মরণ করিয়ে দেন রাশেদ খান।