স্বস্তিকার আন্তরিকতায় মুগ্ধ ঐন্দ্রিলা, জানালেন অনুভূতি.
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর নতুন মৌসুমে উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সঞ্চালক হিসেবে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। সহকর্মীদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন তিনি।সম্প্রতি স্বস্তিকার আন্তরিক ব্যবহারে মুগ্ধ হয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। এবারের মৌসুমে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিলেন তিনি।স্বস্তিকার সঙ্গে কাটানো সময়ের স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ঐন্দ্রিলা। সেখানে তিনি জানান, একজন গুণী ও জ্যেষ্ঠ শিল্পীর কাছ থেকে পাওয়া সম্মান ও ভালোবাসা তাকে ছুঁয়ে গেছে।ঐন্দ্রিলা বলেন, ‘আমার প্রিয় অভিনেত্রী ও অনন্য সাধারণ মানুষ স্বস্তিকা মুখার্জির সঙ্গে দুর্দান্ত সময় কেটেছে।’স্বস্তিকার ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি বলেন, একজন জ্যেষ্ঠ শিল্পী কীভাবে এতটা মার্জিত, আন্তরিক ও উদার হতে পারেন, তার অনন্য উদাহরণ স্বস্তিকা। সত্যিকারের আদর্শ মানুষের ব্যক্তিত্ব এমনই হওয়া উচিত।মঞ্চে স্বস্তিকার উপস্থিতি ও আচরণও মুগ্ধ করেছে ঐন্দ্রিলাকে। মানুষকে গুরুত্ব দেওয়ার মানসিকতা তার বিশেষভাবে ভালো লেগেছে। এ কারণে স্বস্তিকার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়েছে বলে জানান তিনি।এবার ‘দিদি নম্বর ১’-এ শুধু সঞ্চালক পরিবর্তন হয়নি। এসেছে আরও কিছু পরিবর্তন। আগে প্রতি পর্বে চারজন প্রতিযোগী অংশ নিতেন। এবার একসঙ্গে অংশ নিচ্ছেন একঝাঁক প্রতিযোগী।শুধু তা-ই নয়, অনুষ্ঠানটির সম্প্রচারের সময়ও বদলেছে। নতুন মৌসুমে রাত ১০টা ১৫ মিনিটে প্রচারিত হচ্ছে ‘দিদি নম্বর ১’।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
স্বস্তিকার সঙ্গে কাটানো সময়ের স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ঐন্দ্রিলা। সেখানে তিনি জানান, একজন গুণী ও জ্যেষ্ঠ শিল্পীর কাছ থেকে পাওয়া সম্মান ও ভালোবাসা তাকে ছুঁয়ে গেছে।
ঐন্দ্রিলা বলেন, ‘আমার প্রিয় অভিনেত্রী ও অনন্য সাধারণ মানুষ স্বস্তিকা মুখার্জির সঙ্গে দুর্দান্ত সময় কেটেছে।’
স্বস্তিকার ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি বলেন, একজন জ্যেষ্ঠ শিল্পী কীভাবে এতটা মার্জিত, আন্তরিক ও উদার হতে পারেন, তার অনন্য উদাহরণ স্বস্তিকা। সত্যিকারের আদর্শ মানুষের ব্যক্তিত্ব এমনই হওয়া উচিত।
মঞ্চে স্বস্তিকার উপস্থিতি ও আচরণও মুগ্ধ করেছে ঐন্দ্রিলাকে। মানুষকে গুরুত্ব দেওয়ার মানসিকতা তার বিশেষভাবে ভালো লেগেছে। এ কারণে স্বস্তিকার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়েছে বলে জানান তিনি।
এবার ‘দিদি নম্বর ১’-এ শুধু সঞ্চালক পরিবর্তন হয়নি। এসেছে আরও কিছু পরিবর্তন। আগে প্রতি পর্বে চারজন প্রতিযোগী অংশ নিতেন। এবার একসঙ্গে অংশ নিচ্ছেন একঝাঁক প্রতিযোগী।
শুধু তা-ই নয়, অনুষ্ঠানটির সম্প্রচারের সময়ও বদলেছে। নতুন মৌসুমে রাত ১০টা ১৫ মিনিটে প্রচারিত হচ্ছে ‘দিদি নম্বর ১’।