রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে পাশে থাকার ঘোষণা সালমান খানের

শিক্ষার্থীদের  ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে পাশে থাকার ঘোষণা সালমান খানের
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান খান আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও ধৈর্যের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি তুলে ধরা শিক্ষার্থীদের এই উদ্যোগ অনুপ্রেরণাদায়ক। ‘প্রশ্নপত্র ফাঁস একটি গুরুতর ইস্যু’ বলেও তিনি উল্লেখ করেন।

তবে আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া হলে মূল ইস্যু আড়ালে পড়ে যেতে পারে বলেও মন্তব্য করেন এই অভিনেতা।  শান্তিপূর্ণ আন্দোলন এই হিংসাত্মক রূপ নেয়ায় তার খারাপ লাগার কথাও জানিয়েছেন তিনি। এই আন্দোলনকে ঘিরে রাজনীতি শুরু হতেই বার্তা দিয়ে সালমান খান বলেন, এই সমস্যাটি সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের এবং শিক্ষা ব্যবস্থার মধ্যকার। তাই এর মধ্যে কোনও রকম রাজনীতি আসা উচিত নয়।

তার মতে, এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ‘হাইজ্যাক’ করা উচিত নয় রাজনৈতিক দলগুলোর। সরকার দ্রুতই শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলেও দৃঢ় বিশ্বাস তার। 

এদিকে, নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানী দিল্লিতে কয়েকদিন ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দিল্লি পুলিশের এসিপিসহ অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিক্ষোভকে কেন্দ্র করে লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশের দাবি, আন্দোলনকারীদের হামলার মুখে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

এ ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বেড়েছে। কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। একই সঙ্গে সমাজকর্মী সোনম ওয়াংচুকও অনশনে বসেছেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, গত এক দশকে দেশে অন্তত ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ বিষয়ে সংসদে আলোচনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বার্থে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত।

উল্লেখ্য, সালমান খানের আগে অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি ও প্রকাশ রাজও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।