সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি দেখে রহস্যময় বার্তা উর্মিলার
বিনোদন ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি দেখে রহস্যময় বার্তা উর্মিলার.
বলিউড অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকরের সাবেক স্বামী মহসিন আখতার মীর সম্প্রতি তাঁর দ্বিতীয় বিয়ের প্রীতিভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। একই সঙ্গে নতুন স্ত্রী, কাশ্মীরের শ্রীনগরভিত্তিক সাবেক অভিনেত্রী ও মডেল নিধা ভাটকে নিয়ে আবেগঘন একটি বার্তাও দিয়েছেন তিনি। মহসিনের সেই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় একটি বার্তা দিয়েছেন উর্মিলা মাতণ্ডকর। এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।মহসিন আখতার মীরের প্রকাশ করা ছবিতে তাঁকে গোলাপি শেরওয়ানিতে দেখা গেছে। অন্যদিকে লাল পোশাকে নজর কেড়েছেন তাঁর স্ত্রী নিধা ভাট।ছবিগুলো প্রকাশ করে স্ত্রীকে উদ্দেশ করে মহসিন লিখেছেন, নিধা শুধু তাঁর স্ত্রী নন, তিনি তাঁর ‘ঘর’ ও ‘শান্তি’র জায়গা হয়ে উঠেছেন। জীবনে নিধাকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, জীবনের প্রতিটি অধ্যায়ে স্ত্রীকে আগলে রাখা, পাশে থাকা ও ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।এর আগে চলতি বছরের জুনে দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন মহসিন। সে সময়ও নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা দেন তিনি। নিধাকে নিয়ে নতুন জীবন শুরুর কথাও জানান মহসিন।তাঁর সেই পোস্টের পরই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা দেন উর্মিলা। সেখানে তিনি লেখেন, ‘আমি দামি জিনিস পছন্দ করি। যেমন—ভালোবাসা, আনুগত্য ও সময়।’উর্মিলার এই পোস্টের সঙ্গে সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, তা অবশ্য তিনি স্পষ্ট করেননি। তবে সময়ের মিলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।মহসিন আখতার মীরের সঙ্গে উর্মিলা মাতণ্ডকরের পরিচয় হয় ২০১৪ সালে। পোশাকশিল্পী মনীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে তাঁদের পরিচয় হয়েছিল। দুই বছর পর ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা। বয়সের ব্যবধান ও ভিন্ন ধর্মের হওয়ায় সে সময় তাঁদের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।প্রায় এক দশকের দাম্পত্যের পর তাঁদের সম্পর্কে ভাঙন দেখা দেয়। পরবর্তী সময়ে তাঁদের বিচ্ছেদ ঘটে।এদিকে মহসিন বর্তমানে নিধা ভাটকে নিয়ে নতুন জীবন শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের ছবি ও পরস্পরের প্রতি ভালোবাসার প্রকাশ ঘিরে ভক্তদের মধ্যেও চলছে নানা আলোচনা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বলিউড অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকরের সাবেক স্বামী মহসিন আখতার মীর সম্প্রতি তাঁর দ্বিতীয় বিয়ের প্রীতিভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। একই সঙ্গে নতুন স্ত্রী, কাশ্মীরের শ্রীনগরভিত্তিক সাবেক অভিনেত্রী ও মডেল নিধা ভাটকে নিয়ে আবেগঘন একটি বার্তাও দিয়েছেন তিনি। মহসিনের সেই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় একটি বার্তা দিয়েছেন উর্মিলা মাতণ্ডকর। এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
মহসিন আখতার মীরের প্রকাশ করা ছবিতে তাঁকে গোলাপি শেরওয়ানিতে দেখা গেছে। অন্যদিকে লাল পোশাকে নজর কেড়েছেন তাঁর স্ত্রী নিধা ভাট।
ছবিগুলো প্রকাশ করে স্ত্রীকে উদ্দেশ করে মহসিন লিখেছেন, নিধা শুধু তাঁর স্ত্রী নন, তিনি তাঁর ‘ঘর’ ও ‘শান্তি’র জায়গা হয়ে উঠেছেন। জীবনে নিধাকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, জীবনের প্রতিটি অধ্যায়ে স্ত্রীকে আগলে রাখা, পাশে থাকা ও ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এর আগে চলতি বছরের জুনে দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন মহসিন। সে সময়ও নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা দেন তিনি। নিধাকে নিয়ে নতুন জীবন শুরুর কথাও জানান মহসিন।
তাঁর সেই পোস্টের পরই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা দেন উর্মিলা। সেখানে তিনি লেখেন, ‘আমি দামি জিনিস পছন্দ করি। যেমন—ভালোবাসা, আনুগত্য ও সময়।’
উর্মিলার এই পোস্টের সঙ্গে সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, তা অবশ্য তিনি স্পষ্ট করেননি। তবে সময়ের মিলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
মহসিন আখতার মীরের সঙ্গে উর্মিলা মাতণ্ডকরের পরিচয় হয় ২০১৪ সালে। পোশাকশিল্পী মনীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে তাঁদের পরিচয় হয়েছিল। দুই বছর পর ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা। বয়সের ব্যবধান ও ভিন্ন ধর্মের হওয়ায় সে সময় তাঁদের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।
প্রায় এক দশকের দাম্পত্যের পর তাঁদের সম্পর্কে ভাঙন দেখা দেয়। পরবর্তী সময়ে তাঁদের বিচ্ছেদ ঘটে।
এদিকে মহসিন বর্তমানে নিধা ভাটকে নিয়ে নতুন জীবন শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের ছবি ও পরস্পরের প্রতি ভালোবাসার প্রকাশ ঘিরে ভক্তদের মধ্যেও চলছে নানা আলোচনা।