চার ঘণ্টার বেশি বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে স্বাভাবিক হলো ফ্লাইট চলাচল
সূত্র: রয়টার্স
ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৬ PM
শেয়ার
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
চার ঘণ্টার বেশি বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে স্বাভাবিক হলো ফ্লাইট চলাচল.
সূত্র: রয়টার্স. বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল উড়োজাহাজের উড্ডয়ন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দেখা দেওয়া এ পরিস্থিতির পর রাত ৮টা ১৫ মিনিটে ফ্লাইট স্থগিতের নির্দেশ প্রত্যাহার করে নেয় দেশটির কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ)। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বিমান চলাচল।সিএনএনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে এফএএ যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দেয়। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় বিভ্রাটের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়া এবং পুরোনো নেটওয়ার্ক রাউটারগুলোর ডেটা অতিরিক্ত চাপে পড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর দেশটিতে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল।ফ্লাইট-ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, এ বিভ্রাটের প্রভাবে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এয়ারলাইনগুলো। এ ছাড়া প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব ঘটে। আকাশে থাকা উড়োজাহাজগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা বিমানগুলো উড্ডয়ন করতে পারেনি। পরিস্থিতির প্রভাব যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়ে। কানাডা ও ইউরোপের বিভিন্ন রুটেও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সাইবার হামলার কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত কোনো বিদ্বেষপূর্ণ হামলার আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে টেলিযোগাযোগব্যবস্থার ত্রুটি বলেই মনে হচ্ছে। বিষয়টি প্রেসিডেন্টকে জানানো হয়েছে।তিনি আরও বলেন, এ ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার বা স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এটি ১১ সেপ্টেম্বরের ঘটনার মতো কিছু নয়। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাসহ বিভ্রাটের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা রয়েছে। পুরোনো অবকাঠামো, যোগাযোগ ও প্রযুক্তিগত ত্রুটি এবং নিয়ন্ত্রক কর্মীর সংকটের কারণে ব্যবস্থাটির ওপর চাপ বাড়ছে। এফএএর নিয়ন্ত্রণপ্রযুক্তির বড় একটি অংশ কয়েক দশক আগের। গত সপ্তাহে সংস্থাটি জানিয়েছে, ২০২৮ সালের শেষ নাগাদ দেশজুড়ে ৪০০টির বেশি কেন্দ্রে আবহাওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে ব্যবহৃত ফ্লপি ডিস্কের ব্যবহার বন্ধ করা হবে।শুক্রবার ফ্লাইট স্থগিতের নির্দেশের পর বোস্টন থেকে সিয়াটল, নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস—বিভিন্ন শহরের বিমানবন্দরে যাত্রীদের ভিড় জমে যায়। ডিপারচার বোর্ডে একের পর এক ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘোষণা আসতে থাকে। অনেক উড়োজাহাজ গেটের কাছেই অপেক্ষায় থাকে।নিউয়ার্ক থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটের অপেক্ষায় থাকা ৪৭ বছর বয়সী লুইস মাহের বলেন, যেকোনো মুহূর্তে হয়তো তিনি কেঁদে ফেলবেন, যদিও তখনো কাঁদেননি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সীমাবদ্ধতার কারণে ফ্লাইটটি বিলম্বিত হতে পারে—এমন সতর্কবার্তা পাওয়ার পরও তিনি যাত্রার আশা ছাড়েননি।এদিকে গেটগুলো আগে থেকেই পূর্ণ থাকায় বিমানবন্দরে আসা অনেক উড়োজাহাজ ট্যাক্সিওয়েতে আটকা পড়ে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল উড়োজাহাজের উড্ডয়ন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দেখা দেওয়া এ পরিস্থিতির পর রাত ৮টা ১৫ মিনিটে ফ্লাইট স্থগিতের নির্দেশ প্রত্যাহার করে নেয় দেশটির কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ)। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বিমান চলাচল।
সিএনএনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে এফএএ যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দেয়। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় বিভ্রাটের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়া এবং পুরোনো নেটওয়ার্ক রাউটারগুলোর ডেটা অতিরিক্ত চাপে পড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর দেশটিতে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল।
ফ্লাইট-ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, এ বিভ্রাটের প্রভাবে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এয়ারলাইনগুলো। এ ছাড়া প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব ঘটে। আকাশে থাকা উড়োজাহাজগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা বিমানগুলো উড্ডয়ন করতে পারেনি। পরিস্থিতির প্রভাব যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়ে। কানাডা ও ইউরোপের বিভিন্ন রুটেও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সাইবার হামলার কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত কোনো বিদ্বেষপূর্ণ হামলার আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে টেলিযোগাযোগব্যবস্থার ত্রুটি বলেই মনে হচ্ছে। বিষয়টি প্রেসিডেন্টকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার বা স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এটি ১১ সেপ্টেম্বরের ঘটনার মতো কিছু নয়। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাসহ বিভ্রাটের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা রয়েছে। পুরোনো অবকাঠামো, যোগাযোগ ও প্রযুক্তিগত ত্রুটি এবং নিয়ন্ত্রক কর্মীর সংকটের কারণে ব্যবস্থাটির ওপর চাপ বাড়ছে। এফএএর নিয়ন্ত্রণপ্রযুক্তির বড় একটি অংশ কয়েক দশক আগের। গত সপ্তাহে সংস্থাটি জানিয়েছে, ২০২৮ সালের শেষ নাগাদ দেশজুড়ে ৪০০টির বেশি কেন্দ্রে আবহাওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে ব্যবহৃত ফ্লপি ডিস্কের ব্যবহার বন্ধ করা হবে।
শুক্রবার ফ্লাইট স্থগিতের নির্দেশের পর বোস্টন থেকে সিয়াটল, নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস—বিভিন্ন শহরের বিমানবন্দরে যাত্রীদের ভিড় জমে যায়। ডিপারচার বোর্ডে একের পর এক ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘোষণা আসতে থাকে। অনেক উড়োজাহাজ গেটের কাছেই অপেক্ষায় থাকে।
নিউয়ার্ক থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটের অপেক্ষায় থাকা ৪৭ বছর বয়সী লুইস মাহের বলেন, যেকোনো মুহূর্তে হয়তো তিনি কেঁদে ফেলবেন, যদিও তখনো কাঁদেননি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সীমাবদ্ধতার কারণে ফ্লাইটটি বিলম্বিত হতে পারে—এমন সতর্কবার্তা পাওয়ার পরও তিনি যাত্রার আশা ছাড়েননি।
এদিকে গেটগুলো আগে থেকেই পূর্ণ থাকায় বিমানবন্দরে আসা অনেক উড়োজাহাজ ট্যাক্সিওয়েতে আটকা পড়ে।