শনিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূলের রাজনীতি বাংলায় চলবে না: শুভেন্দু

‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূলের রাজনীতি বাংলায় চলবে না: শুভেন্দু
ফাইল ছবি : বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পশ্চিমবঙ্গে কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রভাব আর বাড়তে দিতে চান না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূলকে বাংলার মানুষের কাছ থেকে চিরতরে দূরে রাখতে কাজ করবেন। এসব দল যাতে ভবিষ্যতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যেই তাঁর অবস্থান।

বৃহস্পতিবার হাওড়ার কাজীপাড়ায় ছটপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গে এবার ব্যাপক আয়োজনে ছটপূজা উদ্‌যাপন করা হচ্ছে।

অনুষ্ঠানে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। ৩৪ বছর ক্ষমতায় থাকা বামপন্থীদের সমালোচনা করে তিনি বলেন, কমিউনিস্টরা বই বিক্রিতে পারদর্শী হলেও তিলক পরার প্রসঙ্গ এলে পিছিয়ে যান। তাঁর অভিযোগ, আগের তৃণমূল সরকারের সময় রামনবমীর শোভাযাত্রাসহ বিভিন্ন হিন্দুধর্মীয় আয়োজনে বাধা দেওয়া হতো। তবে বর্তমানে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই।

নন্দীগ্রামের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় এবং মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরে জয়ের প্রসঙ্গ তুলে শুভেন্দু দাবি করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও তাঁদের সরকারের পাশে রয়েছেন।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত করার অভিযোগও তোলেন তিনি। শুভেন্দুর দাবি, বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষকে বহিরাগত হিসেবে চিহ্নিত করা হলেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল। বিজেপিকে অবাঙালিদের দল হিসেবে আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ বছরে তৃণমূলের সময়ে ২০ থেকে ৩০ হাজার কোটি রুপি অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে।

এদিকে বাঁকুড়ার রায়পুরে আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়ে জঙ্গলমহলের উন্নয়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দের ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বামফ্রন্ট ও তৃণমূল—দুই সরকারের আমলেই আদিবাসী-অধ্যুষিত জঙ্গলমহল উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের গত অর্থবছরের ব্যয়ের সমালোচনা করে তিনি বলেন, ওই সময়ে এ খাতে মাত্র ছয় কোটি রুপি খরচ করা হয়েছিল। তবে চলতি অর্থবছরের বাকি আট মাসে পর্ষদের মাধ্যমে জঙ্গলমহলের উন্নয়নে ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয় করা হবে।

শুভেন্দু আরও জানান, বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে উন্নয়ন বোর্ডগুলোর বরাদ্দ ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি রুপি করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এসব বোর্ড গঠনের কার্যক্রমও সম্পন্ন করা হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।