রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হার্দিকের সঙ্গে আমিশার প্রেমের গুঞ্জন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

হার্দিকের সঙ্গে আমিশার প্রেমের গুঞ্জন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ক্রিকেট মাঠের পারফরম্যান্সের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই এখন বেশি আলোচনায় ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে সম্পর্ক ও বিয়ে থেকে শুরু করে বর্তমানে মাহিকা শর্মার সঙ্গে তার সম্পর্ক—সবকিছু নিয়েই বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো অভিনেত্রী আমিশা প্যাটেলের নাম। সম্প্রতি হার্দিকের সঙ্গে আমিশাকে একটি পার্টিতে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। এ নিয়ে অবশ্য মুখ খুলেছেন আমিশা।

একটি ভিডিওতে দেখা যায়, একটি হোটেলে পার্টির সময় হার্দিকের কাঁধে হাত রেখে নাচছেন আমিশা। রেডিটে দাবি করা হয়, বেঙ্গালুরুর একটি হোটেলে ওই পার্টির আয়োজন করা হয়েছিল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নানা ধরনের মন্তব্য শুরু হয়। কেউ কেউ দাবি করেন, হার্দিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমিশা। বিষয়টি আমিশারও নজরে আসে। পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটির একটি স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি লেখেন, আমার হাত যেভাবে ওর কাঁধে ছিল, সেটা তোমার রোমান্টিক লেগেছে। তুমি ঠিকই বলেছ। আমি তোমাকে চিনি না, কিন্তু আমি নিশ্চিত, তোমার কোনো নারী বন্ধু নেই। ভবিষ্যতে এ রকম পোস্ট করার আগে ভেবে নেবে।

এর আগে সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে সম্পর্কে ছিলেন হার্দিক পান্ডিয়া। পরে তারা বিয়ে করেন। তাদের এক সন্তান রয়েছে। তবে সম্পর্কের টানাপোড়েনের কারণে চার বছর পর দু’জন বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তবে হার্দিক ও মাহিকা এখনো বিয়ে করেননি।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে অ্যামচ্যাম

পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে অ্যামচ্যাম

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।