রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সামান্য মস্করায় ফাঁসলেন নোরা ফাতেহি, খেলেন ৪ কোটি টাকার মামলা

সামান্য মস্করায় ফাঁসলেন নোরা ফাতেহি, খেলেন ৪ কোটি টাকার মামলা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বিমানে বসে সেটিকে নিয়ে বিদ্রূপাত্মক পোস্ট করায় আইনি ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তার বিরুদ্ধে তিন কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা) দেওয়ানি মানহানি মামলা করেছে ভারতীয় অ্যাভিয়েশন প্রতিষ্ঠান ডিউনস অ্যাভিয়েশন। প্রতিষ্ঠানটির অভিযোগ, নোরার ওই পোস্টের পর চার্টার্ড বিমানের বুকিং কমার পাশাপাশি একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছর ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউনস অ্যাভিয়েশনের সিএসএনএ সাইটেশন সিজে২ চাটার্ড বিমানে সফর করেছেন নোরা। সফরের সময় বিমানের ভেতরের কিছু দৃশ্য ভিডিও ধারণ করেন। যা পরবর্তীতে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতি’, ‘খেলনা’ ও ‘লোগো এয়ারপ্লেন’ বলে বিদ্রূপ করেন তিনি।

এ ঘটনায় চলতি বছরের এপ্রিলে মামলা করা হয়। নোরার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিমান সংস্থা দাবি করেছে, নোরার দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বক্তব্যের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে। প্রযুক্তিগত কোনো জ্ঞান বা সত্যতা যাচাই ছাড়াই তার এমন মন্তব্যের কারণে চাটার্ড বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে এবং একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

ডিউনস অ্যাভিয়েশন জানিয়েছে, নোরার সফরের জন্য বিমানটি যথেষ্ট উপযুক্ত ও স্ট্যান্ডার্ড ছিল। বিমানটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন দ্বারা অনুমোদিত, ওড়ানোর উপযোগী এবং আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।

এছাড়া অ্যাভিয়েশন সংস্থাটি আবেদন জানিয়েছে, নোরার কারণে ক্ষতি হওয়ায় এখন ৩ কোটি রুপির আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা বিতর্কিত ভিডিও এবং সব মন্তব্য দ্রুত মুছে ফেলতে হবে। একই সঙ্গে এ ব্যাপারে সঠিক তথ্য জানিয়ে বিষয়টি স্পষ্টীকরণ বা বক্তব্য প্রদান করতে হবে।

তবে এ ঘটনায় এখনো বলিউডের আইটেম গার্ল বা তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে অ্যামচ্যাম

পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনবে অ্যামচ্যাম

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।