রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘দ্য সিইউইএসএস এক্সিবিশন ২০২৬’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘দ্য সিইউইএসএস এক্সিবিশন ২০২৬’
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং বাস্তব বাজারের সঙ্গে তাদের কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘লঞ্চার্স—দ্য সিইউইএসএস এক্সিবিশন ২০২৬’।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের লবিতে এ প্রদর্শনীর আয়োজন করে চিটাগং ইউনিভার্সিটি এন্টারপ্রেনিউর অ্যান্ড স্টার্টআপ সোসাইটি (সিইউইএসএস)।

প্রদর্শনীতে সংগঠনটির সদস্যদের নিজস্ব উদ্যোগ নিয়ে মোট নয়টি স্টল অংশ নেয়। আয়োজন শুরুর পর থেকেই শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে প্রদর্শনস্থল। খাদ্যপণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের নতুন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীতে স্থান পায়। দর্শনার্থীরা এসব উদ্যোগ সম্পর্কে জানার পাশাপাশি উদ্যোক্তাদের কাছ থেকে সরাসরি পণ্য ও সেবা নেওয়ার সুযোগ পান।

আয়োজকেরা জানান, নতুন উদ্যোক্তা তৈরি, অর্থায়নের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেওয়া, নেটওয়ার্কিং বাড়ানো এবং প্রয়োজনীয় মেন্টরশিপ দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সিইউইএসএসের মডারেটর ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বাংলাদেশসহ আন্তর্জাতিক চাকরির বাজারে ব্যাপক পরিবর্তন আসছে। দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ ৩০ বছরের নিচে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সালেহ জহুর বলেন, তরুণ উদ্যোক্তাদের বাজারের চাহিদা ও সামাজিক বাস্তবতা বুঝতে হবে। সিইউইএসএসের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সফল ব্যবসা শুরু করতে আরও উৎসাহিত করবে।

সিইউইএসএসের সভাপতি মুশফিকুর রহমান হৃদয় বলেন, এ আয়োজনের মাধ্যমে ক্লাবের সদস্যরা উদ্যোক্তা হিসেবে নতুন যাত্রা শুরু করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি পুরোনো উদ্যোক্তারাও নিজেদের উদ্যোগ তুলে ধরার সুযোগ পেয়েছেন। সংগঠনের পক্ষ থেকে এসব উদ্যোগে অর্থায়ন ও মেন্টরিং দেওয়া হচ্ছে।

ক্লাবের সহসভাপতি ফাতিমা আফরোজ বলেন, সিইউইএসএস সবসময় উদ্যোক্তা তৈরিতে কাজ করছে এবং নিয়মিত মেন্টরিং প্রদান করছে। এ ধরনের আয়োজন নবীন ও উদীয়মান উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে।

প্রদর্শনীতে ‘বেস্ট স্টল অ্যাওয়ার্ড’ পাওয়া উদ্যোক্তা মেহেনুচ তাবাচ্ছুল বলেন, ব্যবসা শুরুর ক্ষেত্রে সহযোগিতা ও পরিচিতি পাওয়াই তাদের মূল লক্ষ্য ছিল। এ আয়োজন তাদের অনেক সহযোগিতা করেছে। ক্রেতাদের কাছ থেকে পাওয়া গঠনমূলক মতামত ভবিষ্যতে উদ্যোগটি আরও উন্নত করতে সহায়তা করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সিইউইএসএসের এ আয়োজন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

হুথিদের হামলায় সৌদির জিজানে মসজিদসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।