সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা.
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. আলতাফ হোসেন (৬০) মালিবাগে এসবিতে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর ছেলে মো. আরিফ গুরুতর আহত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আমিনবাজারের বড়দেশি গ্রামের জনতা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কারখানা থেকে ভাড়া বাসায় ফিরছিলেন আলতাফ হোসেন। পথে তিনি কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। এ সময় তিনি এর প্রতিবাদ করলে ওই যুবকেরা তাঁর ওপরও হামলা চালান। একপর্যায়ে প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে তাঁর ছেলের কারখানায় ঢুকে পড়েন।পরে হামলাকারীরা আরও ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে ওই কারখানায় হামলা চালায়। তারা কারখানায় ঢুকে মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে। এরপর আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফকে মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তাঁর ছেলে আরিফ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে আমিনবাজারের জনতা হাউজিং এলাকায় ভাড়া থাকতেন। ওই এলাকায় তাঁর নিজস্ব পাঁচ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানা রয়েছে।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমিনবাজার এলাকায় একজন এসবি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’তিনি জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. আলতাফ হোসেন (৬০) মালিবাগে এসবিতে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর ছেলে মো. আরিফ গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আমিনবাজারের বড়দেশি গ্রামের জনতা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কারখানা থেকে ভাড়া বাসায় ফিরছিলেন আলতাফ হোসেন। পথে তিনি কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। এ সময় তিনি এর প্রতিবাদ করলে ওই যুবকেরা তাঁর ওপরও হামলা চালান। একপর্যায়ে প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে তাঁর ছেলের কারখানায় ঢুকে পড়েন।
পরে হামলাকারীরা আরও ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে ওই কারখানায় হামলা চালায়। তারা কারখানায় ঢুকে মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে। এরপর আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফকে মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।
পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তাঁর ছেলে আরিফ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে আমিনবাজারের জনতা হাউজিং এলাকায় ভাড়া থাকতেন। ওই এলাকায় তাঁর নিজস্ব পাঁচ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানা রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমিনবাজার এলাকায় একজন এসবি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
তিনি জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।