বেরোবি ছাত্রদল নেতা মাসুদের দাবির পর লাইব্রেরি সংস্কারের উদ্যোগ
বেরোবি প্রতিনিধি
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০১:২৭ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
বেরোবি ছাত্রদল নেতা মাসুদের দাবির পর লাইব্রেরি সংস্কারের উদ্যোগ.
জাতীয়তাবাদী ছাত্রদল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার প্রচার সম্পাদক মাসুদ রানার দাবির পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে আসনসংখ্যা বৃদ্ধি, ওয়াশরুম নির্মাণ ও গ্যারেজ সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
এর আগে গত ১৯ জুলাই মাসুদ রানার নেতৃত্বে লাইব্রেরির পরিচালক বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে কেন্দ্রীয় লাইব্রেরির বিভিন্ন সমস্যা সমাধানসহ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় নিয়ে চলতি অর্থবছরে ওয়াশরুম নির্মাণ, গ্যারেজ সংস্কার এবং লাইব্রেরির তৃতীয় তলা সংস্কারের জন্য বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে ছাত্রদল নেতা মাসুদ রানা বলেন, ‘আমরা বরাবরই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছি। লাইব্রেরির সমস্যাগুলো নজরে আসার পর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে লাইব্রেরির পরিচালকের কাছে স্মারকলিপি দিই। পাশাপাশি উপাচার্যের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলি। তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন। পরে কয়েক দফা আলোচনার পর চলতি অর্থবছরে এসব কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাবেন তারা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন