01
ময়মনসিংহ প্রতিনিধি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ PM
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী ও দুই পুরুষসহ তিনজন নিহত হন।
খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
এ ঘটনায় নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।