টানা ৪০ দিন জামাতে নামাজ, পুরস্কৃত হলো ক্ষুদে নামাজিরা
কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
টানা ৪০ দিন জামাতে নামাজ, পুরস্কৃত হলো ক্ষুদে নামাজিরা.
কুষ্টিয়ার কুমারখালীতে টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করা ক্ষুদে নামাজিদের পুরস্কৃত করা হয়েছে।রোববার (২৩ আগস্ট) কুমারখালী এমএন হাই স্কুল ঈদগাহ ময়দানে এমএন হাই স্কুল জামে মসজিদ কমিটির উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এমএন হাই স্কুল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও কুমারখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন।বিশেষ অতিথি ছিলেন মসজিদ কমিটির সহসভাপতি আবুল কাশেম, আবদুল সামাদ, সদস্য রিয়াদ ও আরজু। এ ছাড়া স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায়কারী শিশু-কিশোরদের মধ্যে নগদ ২০ হাজার টাকা, সাতটি স্কুলব্যাগ, ছয়টি ক্রেস্ট, ২৫টি তোয়ালে ও চারটি কোরআন শরিফ বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রথম স্থান অর্জনকারীকে একটি সাইকেলও পুরস্কার দেওয়া হয়।আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং মসজিদমুখী করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন শিশুদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে উৎসাহিত করবে বলে মনে করেন তাঁরা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কুষ্টিয়ার কুমারখালীতে টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করা ক্ষুদে নামাজিদের পুরস্কৃত করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) কুমারখালী এমএন হাই স্কুল ঈদগাহ ময়দানে এমএন হাই স্কুল জামে মসজিদ কমিটির উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএন হাই স্কুল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও কুমারখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন।
বিশেষ অতিথি ছিলেন মসজিদ কমিটির সহসভাপতি আবুল কাশেম, আবদুল সামাদ, সদস্য রিয়াদ ও আরজু। এ ছাড়া স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায়কারী শিশু-কিশোরদের মধ্যে নগদ ২০ হাজার টাকা, সাতটি স্কুলব্যাগ, ছয়টি ক্রেস্ট, ২৫টি তোয়ালে ও চারটি কোরআন শরিফ বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রথম স্থান অর্জনকারীকে একটি সাইকেলও পুরস্কার দেওয়া হয়।
আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং মসজিদমুখী করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন শিশুদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে উৎসাহিত করবে বলে মনে করেন তাঁরা।