রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সরাইলে এনজিও অফিসে দুর্ধর্ষ দস্যুতা, হিসাবরক্ষককে কুপিয়ে জখম

সরাইলে এনজিও অফিসে দুর্ধর্ষ দস্যুতা, হিসাবরক্ষককে কুপিয়ে জখম
ছবি প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ভবনে থাকা একাধিক এনজিও অফিসে দুর্ধর্ষ দস্যুতার ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় গাক (GUK) এনজিওর এক হিসাবরক্ষককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে দস্যুরা। আহত ওই কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সরাইল সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকার খোরশেদ ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, খোরশেদ ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় পল্লী মঙ্গল, সিদীপ, গাকসহ কয়েকটি এনজিও দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। গভীর রাতে দস্যুরা ভবনের মূল ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন এনজিও অফিসে ঢুকে লকার ভাঙার চেষ্টা করে।

এ সময় গাক এনজিওর এক হিসাবরক্ষক বাধা দিতে গেলে দস্যুরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

এদিকে, দস্যুরা ভবনে থাকা কয়েকজনকে একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। এছাড়া ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মূল রেকর্ডিং বক্সও কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, গতকাল রাতে সংঘটিত ঘটনায় দু'জন দুষ্কৃতকারী জড়িত থাকায় আইনি সংজ্ঞায় এটি একটি দস্যুতার ঘটনা। তালা কেটে ভেতরে ঢুকে লকার ভাঙার চেষ্টা করার সময় বাধা দেওয়ায় দুষ্কৃতকারীরা অ্যাকাউন্টেন্টকে আঘাত করে পালিয়ে যায়। আহত কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।