সীমান্তে পৃথক অভিযানে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
ছবি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সীমান্তে পৃথক অভিযানে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ.
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।মঙ্গলবার (১৮ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির নির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালায়।বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।অভিযানে ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, হেয়ার অয়েল, অলিভ অয়েল, ফুচকা, বাসমতি চাল, বাজি, শাড়ি, গরু, স্যুটের কাপড়, মদ, বিয়ার, ইস্কাফ সিরাপ ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা।বিজিবি আরও জানায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির নির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালায়।
বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, হেয়ার অয়েল, অলিভ অয়েল, ফুচকা, বাসমতি চাল, বাজি, শাড়ি, গরু, স্যুটের কাপড়, মদ, বিয়ার, ইস্কাফ সিরাপ ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা।
বিজিবি আরও জানায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।