রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সীমান্তে বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আখাউড়া, কাজিয়াতলী, মাদলা ও খাদলা বিওপি টহলদল এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল বিওপির টহলদল নিজ নিজ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, স্টেরাইল নোরাড্রেনালিন কনসেনট্রেট আইপি ওষুধ, গরু, চকলেট, বাজি, পন্ডস পাউডার, ভ্যাসমল, মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম শরিফুল ইসলাম এএসসি জানায়, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানায়, সীমান্তে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ পুশ-ইন প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।