পরিস্থিতির উন্নতি হলেও ব্রাহ্মণবাড়িয়ায় কাটেনি গ্যাস সংকট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
ছবি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
পরিস্থিতির উন্নতি হলেও ব্রাহ্মণবাড়িয়ায় কাটেনি গ্যাস সংকট.
এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ার পর দেশের অন্যান্য এলাকার মতো ব্রাহ্মণবাড়িয়াতেও পর্যায়ক্রমে গ্যাসের সরবরাহ বাড়ছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো সব গ্রাহক নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। বিশেষ করে আবাসিক এলাকায় কোথাও কোথাও গ্যাসের চাপ কম রয়েছে।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, সিএনজি, শিল্প ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ ইতোমধ্যে চালু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গ্যাসের চাপ কিছুটা কম রয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পর্যায়ক্রমে এ পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী শফিকুল হক জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্পনগরীতে থাকা শিল্পকারখানাগুলো এবং কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় চারটিসহ নতুন পাঁচটি সিএনজি স্টেশনে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কোম্পানির পক্ষ থেকে স্বল্পমেয়াদি একটি প্রকল্প নেওয়া হয়েছে।তিনি বলেন, প্রকল্পটির কাজ দুই থেকে তিন মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হলে সংশ্লিষ্ট শিল্পকারখানা ও সিএনজি স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা যাবে। চলতি মাসেই প্রকল্পের কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ মাসেই কাজ শুরু করে আগামী মাসের মধ্যে তা শেষ করার পরিকল্পনা রয়েছে।প্রকৌশলী শফিকুল হক আরও জানান, আবাসিক গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকার বিষয়টিও পর্যায়ক্রমে সমাধান হবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ার পর দেশের অন্যান্য এলাকার মতো ব্রাহ্মণবাড়িয়াতেও পর্যায়ক্রমে গ্যাসের সরবরাহ বাড়ছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো সব গ্রাহক নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। বিশেষ করে আবাসিক এলাকায় কোথাও কোথাও গ্যাসের চাপ কম রয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, সিএনজি, শিল্প ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ ইতোমধ্যে চালু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গ্যাসের চাপ কিছুটা কম রয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পর্যায়ক্রমে এ পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী শফিকুল হক জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্পনগরীতে থাকা শিল্পকারখানাগুলো এবং কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় চারটিসহ নতুন পাঁচটি সিএনজি স্টেশনে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কোম্পানির পক্ষ থেকে স্বল্পমেয়াদি একটি প্রকল্প নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রকল্পটির কাজ দুই থেকে তিন মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হলে সংশ্লিষ্ট শিল্পকারখানা ও সিএনজি স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা যাবে। চলতি মাসেই প্রকল্পের কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ মাসেই কাজ শুরু করে আগামী মাসের মধ্যে তা শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রকৌশলী শফিকুল হক আরও জানান, আবাসিক গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকার বিষয়টিও পর্যায়ক্রমে সমাধান হবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।