অফিসে না যেয়েও হাজিরা কর্মকর্তা-কর্মচারীদের, সতর্ক করলেন প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ AM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
অফিসে না যেয়েও হাজিরা কর্মকর্তা-কর্মচারীদের, সতর্ক করলেন প্রতিমন্ত্রী.
নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।সোমবার (৩১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় কার্যালয় দুটিতে যান প্রতিমন্ত্রী। এ সময় ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেবার মান, নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব। এটি কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে।অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পরিদর্শনকালে প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নিলেই হবে না। সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় কার্যালয় দুটিতে যান প্রতিমন্ত্রী। এ সময় ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেবার মান, নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব। এটি কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে।
অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নিলেই হবে না। সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।