সোমবারবাংলা: ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

নওগাঁর মান্দায় মসজিদের ভেতরে ঢুকে মামুনুর রশিদ মামুন (৩৮) নামের এক মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মামুনুর রশিদ ওই গ্রামের মকছেদ আলী ওরফে কটার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অভিযুক্ত ইসমাইল হোসেন একই গ্রামের মৃত ফারাতুল্লাহ শাহের ছেলে।

স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী বলেন, ফজরের নামাজ চলাকালে ইসমাইল হোসেন হাঁসুয়া হাতে মসজিদের বাইরে অবস্থান করছিলেন। নামাজ শেষ হওয়ার পর তিনি মসজিদের ভেতরে ঢুকে মামুনুর রশিদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় হাঁসুয়ার আঘাতে মামুন গুরুতর আহত হন। পরে ইসমাইল মসজিদ থেকে পালিয়ে যান।

সেকেন্দার আলী আরও অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে ইসমাইল এর আগেও মামুনুর রশিদকে একাধিকবার হত্যার চেষ্টা করেছেন। তিনি ইসমাইলকে মাদকাসক্ত বলেও দাবি করেন।

শামুকখোল গ্রামের বাসিন্দা আলম হোসেন বলেন, মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গত ২১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাঁর ভাই আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় ইসমাইল হোসেনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

আলম হোসেনের দাবি, ওই সময় পুলিশ ব্যবস্থা নিলে শনিবার মসজিদের ভেতরে মামুনুর রশিদের ওপর হামলার ঘটনা এড়ানো সম্ভব হতো।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ, যুবক গ্রেপ্তার

সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ, যুবক গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ পরিবারের, গ্রেফতার দাবি

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ পরিবারের, গ্রেফতার দাবি

নীলফামারী প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।