রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মঈন খানের হাত ধরে নরসিংদীর উন্নয়ন আরও গতিশীল হবে: প্রত্যাশা স্থানীয়দের

মঈন খানের হাত ধরে নরসিংদীর উন্নয়ন আরও গতিশীল হবে: প্রত্যাশা স্থানীয়দের
ছবি নরসিংদী প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকা পলাশসহ নরসিংদীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। শুক্রবার (২১ আগস্ট) তাঁর মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শুক্রবার নবনিযুক্ত সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর পলাশ ও নরসিংদীর বিভিন্ন এলাকায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন। এ সময় কোথাও কোথাও মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

এলাকাবাসীর প্রত্যাশা, ড. আবদুল মঈন খানের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও দক্ষ নেতৃত্বে নরসিংদীসহ দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তাঁদের মতে, অতীতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পলাশ তথা নরসিংদীর অবকাঠামো, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উন্নয়ন আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা বলেন, “ড. মঈন খানের মতো একজন পরিচ্ছন্ন ও অভিজ্ঞ রাজনীতিকের হাতে মন্ত্রীর দায়িত্ব আসা নরসিংদীবাসীর জন্য আনন্দের বিষয়। তাঁর নেতৃত্বে নরসিংদীসহ সারাদেশের রাস্তাঘাট ও মানুষের জীবনমানের উন্নয়ন হবে বলে আমরা আশা করি।”

তিনি আরও বলেন, ড. আবদুল মঈন খান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন নেতা। বিগত সরকারের সময়ে তিনি রাজপথের আন্দোলন-সংগ্রামেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা বর্তমান সরকারের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে পলাশ উপজেলা তৃণমূল বিএনপির নেতাকর্মীরাও ড. আবদুল মঈন খানের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের ভাষ্য, তাঁর দায়িত্ব গ্রহণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে পলাশ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তাঁরা মনে করছেন।

তৃণমূলের নেতারা বলেন, এলাকার যেকোনো সংকট ও ক্রান্তিলগ্নে ড. মঈন খান যেভাবে জনগণের পাশে থেকেছেন, ভবিষ্যতেও তিনি একইভাবে মানুষের কল্যাণে কাজ করবেন—এটাই তাঁদের প্রত্যাশা। তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির মধ্য দিয়ে পলাশ ও নরসিংদীর দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন প্রত্যাশা পূরণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও তাঁরা মনে করেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।