রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান

মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে  সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনে অবস্থিত আখতার ফার্নিচারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি বড় কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ২০- ৪৪৫৭)।

রোববার (২৬ জুলাই) দিবাগত মধ্যরাতে দুই লেনের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে আড়াআড়িভাবে উল্টে যায় কাভার্ডভ্যানটি। এতে করে ঢাকাগামী যানবাহন চলাচলের লেন স্বাভাবিক থাকলেও ঢাকা থেকে আউটগোয়িং সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়ে পড়েছে।

বিআরটি লেনের সামনে সেই মধ্যরাত থেকে পড়ে আছে কাভার্ডভ্যানটি। দুই দফায় ছোট বড় মিলিয়ে দুটি রেকার দিয়ে চেষ্টা করেও কাভার্ডভ্যানটি সরাতে পারেনি ট্রাফিক পুলিশ।

উত্তরা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) এসএম হাসিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় পতিত কাভার্ডভ্যানটি মালামাল বোঝাই এবং তালাবদ্ধ করা আছে। চালক ও স্টাফ পলাতক বা গাড়ি উদ্ধারের উদ্দেশ্য দূরে কোথায়ও গেছে। 

তিনি বলেন, আমাদের রেকার দিয়ে এ গাড়ি সরানো যাচ্ছে না। রাজারবাগের বড় রেকার-১ বর্তমানে নষ্ট রয়েছে। দুই লেনে দিয়ে ইনকামিং গাড়ি সচল রয়েছে। ঢাকা থেকে ফিরতি লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও সীমিত বা বাধাগ্রস্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, গাড়িটিতে থাকা নম্বরে যোগাযোগ করে মালিকপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। মালামাল আনলোড করে তারপর কাভার্ডভ্যানটি সরিয়ে নিতে হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।