রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মান্দায় পৃথক অভিযানে চোলাই মদের উপাদান ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

মান্দায় পৃথক অভিযানে চোলাই মদের উপাদান ও ইয়াবাসহ গ্রেপ্তার ২
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নওগাঁর মান্দা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) রাত ৭টা ৫০ মিনিটে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর ভারশো ইউনিয়নের ভারশো ঋষিপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় স্বপন ঋষি (৩৫) নামে এক ব্যক্তির বাড়ির বারান্দার মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৮০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান) উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় স্বপন ঋষিকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় দুলাল ঋষির স্ত্রী লক্ষী (৫২) ও স্বপন ঋষির স্ত্রী সুমিত্রা (২৮) পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৭টার দিকে এসআই মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ভারশো ইউনিয়নের চৌবাড়িয়া হাট এলাকায় অভিযান চালায়। এ সময় নিয়ামতপুর উপজেলার সাদাপুর (জিগাবাড়ি) গ্রামের বাসিন্দা সুজিত শীলকে (২৫) ১৪টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজিত শীলের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে মান্দা থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবার দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ইস্যুতে সমঝোতা, মানতে হবে যে শর্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৮৬১ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।