মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা.
নওগাঁর মান্দায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলার চৌবাড়িয়া বাজার ও ভারশো লক্ষীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, চৌবাড়িয়া বাজারে ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির দায়ে মশিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রবিউল ইসলামকে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে চৌবাড়িয়া বাজারের জিসান ফার্মেসি ও চিকিৎসালয়ের মালিক নাইম হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া চৌবাড়িয়া বাজারের মেসার্স শোভন ট্রেডার্সে সারের অব্যবস্থাপনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ভারশো লক্ষীর মোড়ের মেসার্স সুনিল ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ মোবাইল কোর্ট পরিচালনা করেন।অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সতর্ক করা হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
নওগাঁর মান্দায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলার চৌবাড়িয়া বাজার ও ভারশো লক্ষীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, চৌবাড়িয়া বাজারে ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির দায়ে মশিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রবিউল ইসলামকে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে চৌবাড়িয়া বাজারের জিসান ফার্মেসি ও চিকিৎসালয়ের মালিক নাইম হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া চৌবাড়িয়া বাজারের মেসার্স শোভন ট্রেডার্সে সারের অব্যবস্থাপনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ভারশো লক্ষীর মোড়ের মেসার্স সুনিল ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সতর্ক করা হয়।